আইসিটিপি ডিরাক পদক পাচ্ছেন পদার্থ বিজ্ঞানী দীপক ধর
সুস্মিতা চক্রবর্তী
দমদম ক্যান্টনমেন্ট
আইসিটিপি ডিরাক পদক পদার্থবিজ্ঞানের একটি শীর্ষ পুরস্কার। আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান কেন্দ্র (আইসিটিপি) পল ডিরাককে সম্মান জানাতে প্রতি বছর ৮ই আগস্ট এই পুরস্কারটি প্রদান করে। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে অসাধারণ কাজের জন্য এই পদক দেওয়া হয়। বিজয়ীরা ৫,০০০ মার্কিন ডলার পুরস্কার পান।
এবছর পল ডিরাক পদক পাচ্ছেন বিশিষ্ট পদার্থ বিজ্ঞানীএবং আইআইএনএসএ-র (IINSA) বিশিষ্ট অধ্যাপক দীপক ধর। পদার্থবিজ্ঞানের জগতে অন্যতম সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
আইসিটিপি জানিয়েছে, ২০২৬ সালের ডিরাক মেডেল সেই সব পদার্থবিদদের দেওয়া হচ্ছে, যাঁদের গবেষণা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সম্পর্কে মানবজাতির বোঝাপড়াকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়ে গেছে। ।
