ইলিশ মহোৎসব বাবু কালচারে
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
খাদ্য রসিক বাঙালির জন্য সুখবর। বর্ষা পড়তেই ২৪শে জুলাই থেকে জনপ্রিয় রেস্তোরাঁ বাবু কালচারে শুরু হয়ে গিয়েছে ইলিশ মহোৎসব। এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে স্বাদে গন্ধে ১৮ রকম জিভে জল আনা লোভনীয় ইলিশের পদের পাশাপাশি ইলিশের বিশেষ ধরনের ৩টি থালি নিয়ে ভোজনরসিকদের স্বাগত জানাচ্ছে বাবু কালচার। চিরাচরিত বাঙালি ঘরের পরিচিত রান্নার পাশাপাশি মিলবে বিভিন্ন ফিউশন পদ। সংস্থার দাবি, ফিউশন পদগুলি আসলে রসিকজনের কাছে চমক। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বর্ষা মানেই ইলিশের মরসুম। ইলিশ মানেই বাঙালির উৎসব। তাই এই ইলিশ মহোৎসব আদতে বাঙালিকে বাবু কালচারের বর্ষাকালীন উপহার। তাদের মতে, বাঙালি ঘরের আবহে ইলিশ মাছের জনপ্রিয় পদ মানেই একটা উৎসবের স্বাদ। সূত্রের খবর, এই জনপ্রিয় রেস্তোরাঁ চেনের গড়িয়াহাট, সল্টলেক, নরেন্দ্রপুর, সোদপুরের সবকটিতে মিলছে কালোজিরে দিয়ে বাঙালি ঘরের ঘরোয়া ইলিশের ঝোল, সর্ষেবাটা দিয়ে ইলিশের ঝাল, ইলিশ ভাপা, ইলিশ ভাজা থেকে ইলিশ পাতুরির মতো ইলিশের রকমারি পদ। রসনা তৃপ্তিতে ইলিশ মহোৎসবে মানুষ তাদের রেস্তোরাঁয় অবশ্যই আসবেন বলে মনে করছে বাবু কালচার।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা
