কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা, একাধিকবার পরীক্ষার সুযোগ রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
দেশজুড়ে পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের উদ্যোগ। কেন্দ্রের ‘হাই-পাওয়ার্ড টাস্ক ফোর্স’ এই উদ্যোগ নিয়েছে। এবার রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও চাইল মতামত। অনুমোদিত সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে নির্দেশিকা।
কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা চালুর প্রস্তুতি নিয়ে জানতে চাওয়া হয়েছে মতামত। স্কুলের প্রযুক্তিগত পরিকাঠামো এবং ইন্টারনেট সংযোগের সক্ষমতাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি, পরীক্ষার্থীদের মানসিক চাপ ও পরীক্ষা-ভীতি কমানোর বিষয়টি রয়েছে আলোচনায়। বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েও চাওয়া হয়েছে প্রস্তাব। থাকছে একাধিকবার পরীক্ষায় বসার সুযোগের বিষয়টিও।
পরীক্ষা ক্যালেন্ডার, দক্ষতা-ভিত্তিক মূল্যায়ন এবং আঞ্চলিক ভাষায় পরীক্ষা নিয়েও মতামত চাওয়া হয়েছে। বোর্ডের নম্বরের গুরুত্ব কতটা থাকবে, তা নিয়েও প্রস্তাব দিতে বলা হয়েছে। প্রশ্নপত্র তৈরিতে শিক্ষকদের অংশগ্রহণ, স্কুলকে পরীক্ষাকেন্দ্র করা এবং কম্পিউটার ল্যাবে অনুশীলনের বিষয়ও রয়েছে। কেরিয়ার কাউন্সেলিং নিয়েও মতামত নেওয়া হবে। সব প্রস্তাব পর্যালোচনা করে কেন্দ্রীয় টাস্ক ফোর্সকে রাজ্যের প্রতিক্রিয়া জানাবে সংসদ।
