নিউটাউনে বাঘের গর্জন!
অমিতাভ গঙ্গোপাধ্যায় : রঙ নিউজ
বাস্ত বিক ই তাই। গতকয়েক বছর আগে ঘোষণা ও করা হয়েছিল। তৈরি হয়েছিল এনক্লোজার ও। কিন্তু নিউটনে বাঘের গর্জন শোনা যায়নি। অবশেষে অপেক্ষার অবসান। উত্তরবঙ্গ থেকে স্মার্ট সিটি নিউটাউনের হরিণালয় মিনি জু’য়ে নিয়ে আসা হবে রয়েল বেঙ্গল টাইগার। আগামী বছরেই আনা হবে বলে জানা গিয়েছে। ১লা জানুয়ারিতেই আনার চেষ্টা চলছে। উত্তরবঙ্গের বেঙ্গল সাফারী পার্ক থেকে স্মার্ট সিটিতে আসবে ভারতের জাতীয় পশু।নিউটাউন ইকো পার্কের ৬নম্বর গেটের ধারে তৈরি রয়েছে হরিণালয় মিনি জু। প্রথমে এখানে এই চিড়িয়াখানা তৈরি হয়নি। হিডকো প্রায় তের একর জমি দিয়েছিল। ২০১৬ সাল নাগাদ হরিণালয়ের সূচনা হয়। পরে এটা চিড়িয়াখানা কতৃপক্ষের সঙ্গে যুক্ত হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মিনি জু চালু হয়। তখন থেকেই একাধিক বার ঘোষণা হয়েছিল, বাঘ নিয়ে আসা হবে। আনা হবে সিংহ। কিন্তু যে কারণেই হোক দর্শকরা বাঘ দেখার সুযোগ থেকে আজও বঞ্চিত। যদিও ধাপে ধাপে জিরাফ, জেব্রা, ও বিভিন্ন প্রজাতির পাখি, বানর, কুমীর, জলহস্তী সহ নানা ধরনের প্রানী আনা হয়েছিল। শীতের মরসুমে ভিড় ও হয় এখানে। তাই জানুয়ারিকেই টার্গেট করছে বন দপ্তর। কারণ বাঘ এলে ভিড় আরো বাড়বে।
শুক্রবার হরিণালয় পরিদর্শন করেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও। তাঁর কথা অনুযায়ী ৫-৬মাসের মধ্যে এখানে বাঘ নিয়ে আসা হবে। এরপর মন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন, হরিণালয়ে সব কিছুই আছে। শুধু বাঘ নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলেন এখানে বাঘ অর্থাৎ রয়েল বেঙ্গল টাইগার ছাড়া হবে। আশা করা যায় আগামী তিন- চার মাসের মধ্যেই আমরা তা করতে পারব। বেঙ্গল সাফারী থেকেই একটি বাঘ নিয়ে যাওয়া হবে। এখন দেখার অপেক্ষার অবসান কবে হয়!
