নিউটাউনে ২ হাজার বেডের আদানি আরোগ্য মন্দির
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কালচারাল কো-অর্ডিনেটর
রঙ নিউজ
নিউটাউনে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির উপস্থিতিতে বৃহস্পতিবার হল ভূমিপুজো ও শিলান্যাস।
প্রায় ৫২ একর জমিতে গড়ে উঠবে এই অত্যাধুনিক হাসপাতাল। প্রকল্পে ৪,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগের ঘোষণা করেছেন গৌতম আদানি। মোট ২,০০০ বেডের মধ্যে ১,০০০টি আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য নির্ধারিত থাকবে; সেখানে সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসার পরিকল্পনা রয়েছে।

হাসপাতালের সঙ্গে থাকবে মেডিক্যাল কলেজ ও গবেষণা পরিকাঠামো। প্রকল্প থেকে প্রায় ১০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও জানানো হয়েছে।
নিউটাউনকে ভবিষ্যতে ‘হেলথকেয়ার সিটি’ এবং কলকাতাকে মেডিক্যাল ট্যুরিজমের অন্যতম গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাজপুর বন্দর, কল্যাণীর গ্রিনফিল্ড বিমানবন্দর-সহ একাধিক পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।

