নেপালের পর এবার বিপর্যয় শিমলায় 

নেপালের পর এবার বিপর্যয় শিমলায়

দীপা দে : রঙ নিউজ

৩১ আগষ্ট ২০২৬

 

বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে শিমলার ৩৯১ জন পর্যটক সহ চল্লিশ জন রেলকর্মী।

শনিবার রাতে হিমাচল প্রদেশের সোলান জেলার কোটি ও ঘুম্মান স্টেশনের মাঝে ৫৭ নম্বর ব্রিজের কাছে প্রবল বৃষ্টির জেরে পাহাড় ধসে কালকা-শিমলা টয় ট্রেন লাইনে বড়োসড়ো বিপর্যয় ঘটে। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ধসে ট্র্যাকের ( hill slip) নীচের মাটি ধুয়ে আলগা হয়ে যাওয়ায় রেল লাইনের একাংশ শূন্যে ঝুলতে থাকে। ঘটনার জেরে অল্পেতে রক্ষা পেয়েছে প্রায় চারশো জন।

রবিবার নর্দান রেলের তরফ থেকে বিবৃতি সূত্রে জানা গেছে শনিবার প্রবল বৃষ্টির জেরে এই দুর্ঘটনা ঘটে। ব্যাহত হয় রেল চলাচল। শুরু হয় উদ্ধার কাজ। ৩৯১ জন পর্যটক সহ চল্লিশ জন রেলকর্মীকে নিরাপদে উদ্ধার করে বাস ও টেম্পো ট্রাভেলার্সের সাহায্যে সোলান, কোটি ও ধর্মাপুর থেকে কালকায় নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।

এই ঘটনার জেরে উত্তর রেলওয়ে-র এই এই রুটে ১০ টি টয় ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন ১লা সেপ্টেম্বর ও কিছু ট্রেন ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত বাতিল রাখার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। উত্তর রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ ট্র্যাক নিরাপদ ও মেরামত করার পরই শিমলা-কালকা টয় ট্রেন চলাচলের অনুমতি দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *