ফের প্রবীন,বিধবা ও সক্ষমদের ভাতা বৃদ্ধি হতে চলেছে

*ফের প্রবীন,বিধবা ও সক্ষমদের ভাতা বৃদ্ধি হতে চলেছে*

 

নবনীতা পাল : রঙ নিউজ

 

প্রবীণ, বিধবা ও বিশেষ ভাবে সক্ষমদের ভাতা ৫০০ টাকা বাড়ল। নতুন সিদ্ধান্তে যোগ্য উপভোক্তারা মাসে ২,০০০ টাকা পাবেন।

 

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সম্প্রতি ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ করা হয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা। আগে ১০০০ টাকা করে ছিল অনুদান। বিজেপি সরকার ক্ষমতায় আসতে তা ৫০০ টাকা বাড়ানো হয়। গত মাসের শেষের দিকে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১ আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে বর্ধিত ভাতা ঢুকে যাবে। এরই মধ্যে এবার ফের এক দফায় ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি রাজ্যের।বৈদেশিক মুদ্রা বিনিময় হার চেক করা

 

সোমবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতা আরো ৫০০ টাকা বাড়ানো হচ্ছে। অর্থাৎ এবার তা বেড়ে দাঁড়াচ্ছে ২,০০০ টাকা। যদিও বর্ধিত ভাতা পেতে নতুন করে করতে হবে আবেদন। আগের সরকারের আমলের আবেদন বাতিল হতে চলেছে বলে জানা যাচ্ছে। নতুন আবেদনের ভিত্তিতে সেগুলি যাচাই করে উপভোক্তাদের বেছে নেওয়া হবে।

 

যদিও নতুন ভাতা কবে থেকে কার্যকর হবে সেই বিষয়ে কোনও আপডেট মেলেনি। এর আগে অবশ্য জানানো হয়েছিল আগামী ১ অগাস্ট ২০২৬ থেকে নতুন হারে ভাতা কার্যকর হবে। জানানো হয়েছিল, ১ অগাস্ট ২০২৬ থেকে নতুন হারে ভাতা কার্যকর হবে, যা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *