মাত্র ১৬বছরেই বিশ্ব রেকর্ড গড়লেন লক্ষণ মেয়াপ্পন।
অমিতাভ গঙ্গোপাধ্যায় :রঙ নিউজ
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড লক্ষণ মেয়াপ্পন কে সর্বকনিষ্ঠ পুরুষ চাটার্ড আ্যকাউন্টেন্ট হিসেবে স্বীকৃতি দিল। যে বয়সে ছেলে মেয়েরা কেরিয়ারে স্বপ্ন দেখা শুরু করে, সেই বয়সে বিশ্বের এক অনন্য প্রতিভা হিসেবে স্বীকৃত। বয়সের হিসেবে ১৬বছর১৪১ দিন।
কোভিড পর্বে দশম শ্রেণী র পরিক্ষায় পাস করার পর অর্থ নীতিতে তিনি আগ্রহী হন। মাত্র ১৫বছর বয়সেই শুরু হয় আ্যসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্টেন্টের প্রস্তুতি। ২০২১সালে তিনি তা সম্পূর্ণ করে ফেলেন। তাঁর এই স্বীকৃতি আসে চলতি বছরের জুনে।
সিএফএ (চার্টার্ড ফিনান্সিয়াল আন্যালিষ্ট) পাস করার পর সম্প্রতি দুবাইয়ে ‘সেঞ্চুরি ফিনান্সিয়াল’সংস্থার সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট হিসাবে কাজ করছেন লক্ষণ মেয়াপ্পন। পড়াশোনা ও চাকরির পাশাপাশি অবসর সময়ে ঘড়ির নকশাও তিনি তৈরী করেন। গিনেস রেকর্ডে নাম ওঠায় তাঁর বক্তব্য শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি প্রতিযোগিতায় নামতে চাননি। বাস্তব অর্থ নীতির প্রয়োগ ও তার কৌশল বোঝাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল।
২৫.৮.২৬
