ভারতীয় ক্রিকেটে আবার দ্রাবিড়-সেওয়াগ জুটির পুনরভ্যু্থান

ভারতীয় ক্রিকেটে আবার দ্রাবিড়-সেওয়াগ জুটির পুনরভ্যু্থান।

অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ

ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা। ভারতীয় দলে এক ই সঙ্গে সুযোগ পেলেন রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সেওয়াগের পুত্র। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯দলের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পেলেন অন্বয় দ্রাবিড় ও আর্য বীর সেওয়াগ। একেই বোধ হয় বলে “বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া”। ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই সিরিজ।

একটা সময়ে ভারতীয় দলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন রাহুল-সেওয়াগ জুটি। একজন ছিলেন টেকনিক, ধৈর্য্য ও জমাট রক্ষণ এর প্রতি ক অন্যজন ছিলেন আগ্রাসন, ভয়ডরহীন স্ট্রোক প্লে আর আক্রমণাত্মক ক্রিকেটের প্রতিক। রাহুল ‘দ্য ওয়াল’ও ‘নজফগড়ের নবাবের’পরবর্তী যুগের সূচনা র শুরু হল। প্রায় দুদশক পর ভারতীয় সাজঘর শেয়ার করবে তাদের পরবর্তী প্রজন্ম।

রাহুল পুত্র অন্বয় অবশ্য আগে ই সুযোগ পেয়েছেন ভারতীয় অনূর্ধ্ব ১৯দলে। জুলাই য়ে শ্রীলঙ্কা সফরে তিনি দলে ছিলেন এবং ব্যাটিং এ দারুণ ভাবে নজর কেড়ে ছিলেন। এবার তিনি জুটি বাঁধছেন সেওয়াগ পুত্র আর্য বীরের সঙ্গে। অন্বয় বাবার মত ‘দ্য ওয়াল’হবেন না কি আর্য বীর বাবার মত ক্রিকেটিয় রূপকথা লিখবেন সেটা সময় ই বলবে। এটাই তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতীক্ষায় থাকবে আপামর দর্শককূল।

৬.৯.২৬.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *