মরণ ফাঁদ এ আই! ৮০ সালের লুকসের ছবি পেতেছে মরণ ফাঁদ!

মরণ ফাঁদ এ আই! ৮০ সালের লুকসের ছবি পেতেছে মরণ ফাঁদ!

 

নবনীতা পাল: রঙ নিউজ

 

নতুন একটা ট্রেন্ড এসেছে, এ আই দিয়ে ৮০ সালের সময়ের মত লুক দিয়ে ছবি বানানো। সকলেই খুব উৎসাহের সঙ্গে এই ছবি বানানো তে মগ্ন। খুব ই ভাইরাল হয়েছে এই সব ছবি। কিন্তু কেউ কি আমরা ভেবে দেখেছি যে এ আই দিয়ে এই ছবি বানানো বা আসল ছবি এ আই কে দেওয়া কতটা ক্ষতিকারক হতে পারে? একবার যদি আমরা এই আসল ছবি এ আই কে দিয়ে দিই, তাহলে সেই ছবির ওপর আমাদের আর কোনো অধিকার থাকে না। যে কোনও মুহূর্তে সেই ছবি দিয়ে যা কিছু খারাপ আমাদের সাথে হতে পারে। খুব কম লোক জানে, যখন আমরা এ আই কে কোনো ছবি দিয়ে দি তখন বায়োমেট্রিক ডেটাও ওদের সার্ভারে দিয়ে দিই, এতে এ আই থার্ড পার্টি কে সেই ডেটা বিক্রি করতে পারে যার ফলে আমাদের প্রাইভেসি সারাজীবনের জন্য বিঘ্নিত হতে পারে বা আমাদের চূড়ান্ত ক্ষতি হতে পারে। তাই আমাদের খুব বুঝে শুনে পা ফেলা উচিৎ। কোনো অ্যাপ দেখলেই তাতে ছবি আপলোড করব এই চিন্তা মাথা থেকে আউট করে দিতে হবে। তবেই সুস্থ সমাজ গড়ে উঠবে। মানুষ বাঁচবে, মানুষের প্রাইভেসি বাঁচবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *