মোদি-পুতিন বৈঠকে নজর প্রতিরক্ষা-জ্বালানি-প্রযুক্তিতে

মোদি-পুতিন বৈঠকে নজর প্রতিরক্ষা-জ্বানি-প্রযুক্তিতে

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

কালচারাল কো-অর্ডিনেটর

রঙ নিউজ

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুক্রবারের দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোই অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

বৈঠকে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের উন্নয়ন, রাশিয়ার কাছ থেকে বাকি S-400 প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ এবং Su-57-এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। ব্রাহ্মসের আপগ্রেড নিয়ে ইতিমধ্যেই দু’দেশের আলোচনা চলছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। পাশাপাশি ভারতে নতুন সিভিল নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরির পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে।

গুরুত্ব পেতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধও। গত সপ্তাহে এসসিও সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকে মোদি ‘অনন্ত যুদ্ধ’ থেকে যুদ্ধের অবসানের দিকে এগোনোর প্রয়োজনীয়তার কথা বলেছিলেন।

দু’দিনের ব্রিকস সম্মেলনে পুতিন ব্রিকস বিজনেস ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন এবং মোদির সঙ্গে ইনোপ্রম প্রদর্শনী পরিদর্শন করবেন। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গেও বৈঠক করবেন।

ভারতের সভাপতিত্বে এবারের ব্রিকসের থিম—‘Building for Resilience, Innovation, Cooperation and Sustainability’। বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, উচ্চপ্রযুক্তি, স্বাস্থ্য, কৃষি, খাদ্য, জ্বালানি ও সরবরাহ শৃঙ্খলে সহযোগিতা বাড়ানোই সম্মেলনের অন্যতম লক্ষ্য।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকেও বাণিজ্য, বিনিয়োগ ও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা LAC পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। সম্মেলনের শেষে প্রকাশিত হবে ‘নিউ দিল্লি ডিক্লারেশন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *