নিমতায় তোলা তোলবার হুমকি ঘিরে বিস্ফোরক অভিযোগ বিজেপির যুবনেতা দেবজিৎ দত্ত এর বিরুদ্ধে। 

নিমতায় তোলা তোলবার হুমকি ঘিরে বিস্ফোরক অভিযোগ বিজেপির যুবনেতা দেবজিৎ দত্ত এর বিরুদ্ধে।

 

 

দিয়া সাহা, রঙ নিউজ

 

 

কলকাতা, ভারত

 

 

৩০ হাজার টাকা না দিলে বন্ধ করে দেওয়া হবে স্টোর বন্ধের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল দেবজিৎ দত্তের বিরুদ্ধে।

তোলাবাজির অভিযোগে বিজেপি যুব নেতার বিরুদ্ধে FIR। তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও। নিমতায় বিজেপির যুব নেতা দেবজিৎ দত্তের বিরুদ্ধে করা হল FIR। ‘তোলার টাকা না দিলে দলবল নিয়ে স্টোর বন্ধের হুমকি’, বিজেপি যুব নেতা-সহ ৩জনের বিরুদ্ধে নিমতা থানায় FIR।

নিমতার যে জায়গাতেই অনলাইন ডেলিভারি সংস্থার অফিস, সেই বাড়ির মালিক গতকাল নিমতা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, দলীয় অনুষ্ঠানের জন্য ৩০ হাজার টাকা তোলা চাওয়া হয়েছিল তাদের কাছ থেকে এবং সেটা না দেওয়ায় তাঁদেরকে হুমকি দেয়া হয়। শুধু তাই নয়, এই ঘটনায় গত ৭ তারিখে তারা আবার ওই অনলাইন ডেলিভারি সংস্থার অফিসে চড়াও হয় এবং যে বাড়ির মালিক তাঁর কন্যাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

মূলত তোলাবাজি এবং একসঙ্গে সংগঠিত অপরাধ, এমন একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তবে দেবজিৎ দত্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন তার কাছে সমস্ত তথ্যপ্রমাণ রয়েছে। হাজার টাকা আর্থিক সহায়তা চাওয়া হয়েছিল দলীয় অনুষ্ঠানের জন্য, ৩০ হাজার টাকা চাওয়ার অভিযোগ মিথ্যে বলে দাবি তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *