মৃত্যু যখন পায়ের ভৃত্য।
অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ।
“মরণ রে তুহু মম শ্যাম সমান” পংক্তি টির আক্ষরিক অর্থ হলো–হে মৃত্যু, তুমি আমার শ্যাম বা কৃষ্ণের সমান। লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি বিখ্যাত গান বা কবিতা। কিন্তু বাস্তব হলো এই মরণ বা মৃত্যুই হয়ে ওঠে বহু আকাঙ্ক্ষিত।
সূত্রের খবর বেঙ্গালুরুতে জন্মগ্ৰহণকারী ১৮৪ বছর বয়সি এক ব্যক্তি নাম মহাশতা মুরাসি যার নাতি-নাতনিরাও বর্তমানে বেঁচে নেই। অথচ মৃত্যু তার কাছে এখনো অধরাই। সেই বৃদ্ধের কথায় ‘যমরাজ বোধহয় আমাকে নিতে ভুলে গেছে।’
শুধু ভারতে নয় সমস্ত বিশ্বে ১৮৪ বছর কেউ কখনো বাঁচেননি। কিন্তু মহাশতা র বয়স যে এখন ১৮৪ বছর তার কোন প্রমাণ পাওয়া যায়নি। ওয়ার্ল্ড ডেইলি নিউজের রিপোর্ট অনুযায়ী মহাশতা মুরারির জন্ম ১৯৩৪ সালে র ৬ই জানুয়ারি। আরো জানা যায়, মুরাসি দুঃখ করে বলেছেন, ‘আমার চোখের সামনে বহু নাতি নাতনিকে মারা যেতে দেখেছি।’ তাই তিনি এখন মরার আশা ছেড়ে দিয়েছেন। তিনি আরও বলেন, জীবন থেকে তার আর চাওয়া পাওয়ার কিছু নেই।তার একটাই ইচ্ছে, আর সেটি হল বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক ও আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া।
১৫.৯.২৬
