১৮ বছরেই অধ্যাপক! ৩০৬ বছরের ইতিহাস ভেঙে বিশ্বকে তাক লাগালেন মার্কিন তরুণ

১৮ বছরেই অধ্যাপক! ৩০৬ বছরের ইতিহাস ভেঙে বিশ্বকে তাক লাগালেন মার্কিন তরুণ

দেবপ্রিয়া বারিক : রঙ নিউজ

 

যে বয়সে অধিকাংশ তরুণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তুতি নেয়, সেই বয়সেই কলেজের শ্রেণিকক্ষে শিক্ষক হিসেবে দাঁড়িয়ে ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণ নাথান থমাস। মাত্র ১৮ বছর ৩৪৬ দিন বয়সে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ অধ্যাপক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এই কৃতিত্বের মাধ্যমে ভেঙে গেল টানা ৩০৬ বছর ধরে অটুট থাকা এক ঐতিহাসিক রেকর্ড।

নাথান থমাস যুক্তরাষ্ট্রের Miami Dade College-এ প্রকৌশল বিভাগের (Engineering Department) ‘C for Engineers’ কোর্স পড়াতে শুরু করেন। বিস্ময়ের বিষয়, তাঁর অনেক শিক্ষার্থীর বয়সও তাঁর কাছাকাছি। বয়স নয়, জ্ঞান ও দক্ষতাই যে একজন শিক্ষককে প্রতিষ্ঠিত করে— সেই বার্তাই যেন নতুন করে তুলে ধরেছেন তিনি।

নাথান থমাসের অসাধারণ শিক্ষাযাত্রা শুরু হয়েছিল খুব ছোট বয়স থেকেই। মাত্র ১০ বছর বয়সে কলেজে ভর্তি হওয়ার পর তিনি ধাপে ধাপে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপরই শিক্ষকতার দায়িত্ব গ্রহণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখান।

বিশেষজ্ঞদের মতে, এই অর্জন কেবল একটি ব্যক্তিগত সাফল্য নয়; এটি প্রমাণ করে যে প্রতিভা, অধ্যবসায় এবং সঠিক দিকনির্দেশনা থাকলে বয়স কখনও সাফল্যের সীমা নির্ধারণ করতে পারে না। বিশ্বের অসংখ্য শিক্ষার্থীর কাছে নাথান থমাস এখন অনুপ্রেরণার নতুন নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *