প্রয়াত বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা উগান্ডার তোড়ো রাজ্যের রাজা
সুস্মিতা চক্রবর্তী , রঙ নিউজ
দমদম ক্যান্টনমেন্ট
মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজা হিসেবে পরিচিতি পেয়েছিলেন উগান্ডার তোড়ো রাজ্যের রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ। সেই রাজা ওয়ো ২৭ আগস্ট মারা গেছেন ৩৪ বছর বয়সে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর মাত্র তিন বছর বয়সে তোড়োর সিংহাসনে বসেন ওয়ো।২০১০ সালে ১৮তম জন্মদিনে তিনি তোড়োর রাজার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় উগান্ডার ফোর্ট পোর্টালে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে রাজকীয় দায়িত্ব পালনে দেখা যায়। অবিবাহিত এই রাজার উত্তরাধিকারী আছে বলে জানান হয়েছে।

