উত্তম –শিল্পের আড়ালে আর এক শিল্পী উত্তম–কৃষ্ণ বৈরাগী।
অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ।
নন্দন চত্বর তখন মেতে উঠেছে উৎসবের আমেজে। জন্মশতবর্ষ উদযাপন ঘিরে তখন মহা নায়কের সাজে উপস্থিত হয়েছিলেন কৃষ্ণ।দূর থেকে অনেকেই ভেবেছিলেন হয়ত মহা নায়কের সিলিকন মূর্তী। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে বোঝার উপায় নেই যে তিনি সত্যিই মানুষ, নাকি মহানায়ক উত্তম কুমারের অবিকল মূর্তী। পোশাক, চুলের ছাঁট, মুখের অভিব্যক্তি-সব মিলিয়ে জীবন্ত হয়ে উঠেছেন বাঙলা চলচ্চিত্রে র ম্যাটিনি আইডল। কেউ ছবি তুলছেন, কেউ অবাক হয়ে তাকিয়ে থেকেছেন।
তবে তিনি উত্তম কুমারের মূর্তী নন। তিনি কৃষ্ণ বৈরাগী–একজন পেশাদার স্ট্যাচু শিল্পী। দীর্ঘদিন ধরে তিনি নিজের শরীরকে ব্যবহার করেছেন শিল্পের মাধ্যমে। স্থির হয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে কখনো কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব, কখনো শিল্পী ব্যক্তিত্বের অবয়ব ফুটিয়ে তোলেন। মহা নায়কের জন্মশতবর্ষে তাঁর সেই শিল্প ই অন্য মাত্রা পেল। তিনি জানান প্রায় ২৭বছর ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত।
একজন অভিনেতা যেমন অভিনয় দিয়ে মানুষকে মুগ্ধ করেন, তেমন ই একজন শিল্পী নিজর শিল্পের মাধ্যমে সেই মানুষটির স্মৃতিকে নতুনভাবে সামনে আনতে পারেন। কৃষ্ণ বৈরাগীর ‘উত্তম কুমার ‘হয়ে দাঁড়িয়ে থাকার সেই মূহূর্ত তাই নিছক কোন ভাইরাল ছবি নয়, শুধু একটি শ্রদ্ধাঞ্জলী মাত্র–যেখানে রঙ-তুলি নেই, মঞ্চ নেই, নেই কোন সংলাপ। শুধু আছে কিংবদন্তীর প্রতি গভীর এক শ্রদ্ধা।
১০.৯.২৬

