এশিয়াডে জাপানকে উড়িয়ে ভারতের সূর্যোদয় মাত্র পাঁচ ওভারে।
অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ
৫ ওভারেই কেল্লা ফতে। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে জাপানকে আট উইকেটে হারাল ভারত। পাঁচ ওভারেই, জয় নিশ্চিত করেন শেফালীরা। কোয়ার্টার ফাইনালে আয়োজক জাপানকে আক্ষরিক অর্থে ই উড়িয়ে দিল ভারতের মহিলা ক্রিকেট দল। ৮উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেন হরমণ ব্রিগেড। প্রথম ধাক্কা দেয় শ্রীচরণী ও শেফালী বর্মা। এরপর ব্যাট হাতে বোলারদের শাষণ করেন শেফালী। এই জয়ের ফলে সোজা সেমিফাইনালে পা রাখল ভারত। আগামী ২০শে সেপ্টেম্বর ফাইনালে ওঠার প্রতিপক্ষ বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম ভারতের মুখোমুখি হয় জাপান। প্রথম দিকে জাপানের মাই ইয়ানগিদা ও হারুণা ইওয়াসাকি বুঝেশুনেই খেলছিলেন। কিন্তু সপ্তম ওভারে বল হাতে ভেলকি দেখান শ্রীচরণী। তাঁর বাঁ হাতি স্পিনের ঘূর্ণিতে ব্যাটিং লাইন আপে ধ্বস নামে। প্রথমে ৯টা রাণ দিলেও পরের তিন ওভারে মাত্র এক রাণ দিয়ে তুলে নেন চারটি উইকেট। এরপর খাতা খোলার আগেই সাজঘরে অধিনায়িকা ইয়ান গিদা। শ্রীচরণী চার ওভারে মাত্র১০রাণ দিয়ে চার উইকেট ছিনিয়ে নেয়। ভারতীয় বোলারদের দাপটে ১৯.৫ওভারে মাত্র ৫৭রানে গুটিয়ে যায় জাপান।
এরপর ৫৮রানের সহজ লক্ষ্য। সেই রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ভারত। এক ওভারেই ওঠে ১৭ রান। এরপর ঝোড়ো ইনিংস খেলেন শেফালী, তাকে যোগ্য সঙ্গত করেন রিচা ঘোষ। মাত্র পাঁচ বলে ১৩রান করে অপরাজিত থাকেন রিচা। অন্যদিকে ১৫বলে ৪০রানের ফুলঝুরি ছোটান শেফালী। কার্পো স্টাফোর্ড কে ছক্কা মেরেই দলের জয় নিশ্চিত করেন তিনি।পাঁচ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত।
১৮.৯.২৬
