গবেষক ও বিজ্ঞানের অধ্যাপক ড. শ্রিয়ংকর আচার্য কবিতা লিখে পেলেন রয়্যালটি ১৯৬৭/- টাকা
সাংবাদিক – দিব্যেন্দু দাস, এডিটর, রঙ নিউজ
কলকাতা: লেখক-কবিদের সৃষ্টিশীলতার যথাযথ মূল্যায়ন এবং তাঁদের প্রাপ্য রয়্যালটি প্রদানের ক্ষেত্রে একটি বিশেষ উদ্যোগের কথা জানিয়েছে রঙমিলান্তি প্রকাশনী (Rongmilanti Prakashani)। কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৬, ফ্লিপকার্ট এবং কলেজ স্ট্রিটের মাধ্যমে বিক্রি হওয়া বইয়ের রয়্যালটি লেখক-কবিদের প্রদান করা হচ্ছে বলে প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রকাশনীর দাবি, অন্যান্য প্রকাশনা সংস্থার তুলনায় তাদের অন্যতম বৈশিষ্ট্য হল লেখকদের সঙ্গে করা চুক্তি অনুযায়ী বই বিক্রির ৭০ শতাংশ রয়্যালটি প্রদান করা। প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রয়মূল্যের ভিত্তিতে এই হারে রয়্যালটি প্রদান তাদের প্রকাশনা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ দিক।

এবার রয়্যালটি পেলেন গবেষক ও বিজ্ঞানের অধ্যাপক এবং সাহিত্যিক ড. শ্রিয়ংকর আচার্য। তাঁর লেখা ‘মোর ভাবনারে’ এবং ‘পথপানে চাই’ গ্রন্থ দুটি কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবং অনলাইন বিপণন প্ল্যাটফর্মে পাঠকদের কাছে সমাদৃত হয়েছে বলে প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

রঙমিলান্তি প্রকাশনীর তথ্য অনুযায়ী, অনলাইনে তাঁর মোট ১১টি বই বিক্রি হয়েছে। এই বইগুলির মোট বিক্রয়মূল্য ২,৮১০ টাকা। তার ৭০ শতাংশ হিসেবে হিসাব করলে রয়্যালটি দাঁড়ায় ১,৯৬৭ টাকা। সেই অর্থই সাহিত্যিক ড. শ্রিয়ংকর আচার্যকে অনলাইনে রয়্যালটি হিসেবে প্রদান করা হয়েছে বলে জানিয়েছে প্রকাশনী।

লেখকের সাহিত্যচর্চাকে সম্মান জানিয়ে রঙমিলান্তি প্রকাশনীর পক্ষ থেকে তাঁর আরও সাফল্যময়, প্রাণবন্ত ও প্রফুল্ল সাহিত্যজীবন কামনা করা হয়েছে।
প্রকাশনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রঙমিলান্তি প্রকাশনীর প্রকাশিত বইগুলি কলকাতার কলেজ স্ট্রিটে দেজ প্রকাশনীর বিদ্যাসাগর টাওয়ার ভবন থেকে সংগ্রহ করা যাবে। বাংলাদেশে বইগুলি রকমারি ডট কম-এর মাধ্যমেও পাওয়া যাচ্ছে বলে জানানো হয়েছে।
একক কবিতা, গল্প বা উপন্যাসের বই প্রকাশ করতে আগ্রহী লেখক-কবিদের রঙমিলান্তি প্রকাশনীর সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। যোগাযোগের জন্য দেওয়া হয়েছে ৮২৪০১৭৪৪৬৯ নম্বর।
প্রকাশনীর প্রকাশিত বই অনলাইনে কিনতে WhatsApp-এর মাধ্যমে যোগাযোগ করা অথবা Flipkart-এর নির্দিষ্ট লিঙ্ক ব্যবহার করার কথাও জানানো হয়েছে।
বই ও সাহিত্যচর্চার প্রসারে প্রকাশনীর পক্ষ থেকে পাঠকদের উদ্দেশে বার্তা— “বইয়ের গন্ধে মেতে থাকুন। বই কিনুন, বই পড়ুন। বই পড়তে মানুষকে উৎসাহিত করুন।”

