প্রয়াত নিউজ অ্যাঙ্কার পাপিয়া সিংহ দেবনাথ

*প্রয়াত নিউজ অ্যাঙ্কার পাপিয়া সিংহ দেবনাথ*

 

নবনীতা পাল : রঙ নিউজ

 

বাংলা সংবাদজগতের অতি পরিচিত মুখ পাপিয়া সিংহ (৪৭) প্রয়াত। দু’দশকের বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় সঞ্চালিকা হিসেবে কাজ করেছেন পাপিয়া। বৃহস্পতিবার সকালে কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কোলন ক্যান্সারের চিকিৎসা চলছিল তাঁর। ১২টি কেমোও নেন পাপিয়া। এ দিন সকালে হার্ট অ্যাটাক হয়। তাতেই সব শেষ।

 

পাপিয়ার স্পষ্ট, সাবলীল, বাংলা শব্দের যথাযথ উচ্চারণ আলাদা করে কানে লাগত দর্শকদের। সংবাদপাঠের পাশাপাশি আবৃত্তি করতেন তিনি। তাঁর পরিচিতরা জানান, খেতে বড্ড ভালোবাসতেন পাপিয়া। তবে কেমো শুরু হওয়ার পর থেকে শরীরে অস্বস্তি বাড়ছিল।

 

কেমোর ধকল শরীরকে ধাক্কা দিচ্ছিল। যদিও এত বড় দুঃসংবাদ আসবে, ভাবতে পারেননি পাপিয়া। আজ সকালেই থামল লড়াই। থামল কণ্ঠ। ‘বিরতির পরে’ আর ফেরা হলো না পাপিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *