ফ্লাইদুবাইয়ের ‘হিরো’ ক্যাপ্টেন স্মিতকে জলরঙে শ্রদ্ধা

ফ্লাইদুবাইয়ের ‘হিরো’ ক্যাপ্টেন স্মিতকে জলরঙে শ্রদ্ধা

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

কালচারাল কো-অর্ডিনেটর

রঙ নিউজ

ফ্লাইদুবাইয়ের বিমানে ওমানি কো-পাইলটের ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে যাত্রীদের রক্ষায় সাহসিকতার নজির গড়েছেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছার। গুরুতর আহত স্মিতের দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে যখন প্রার্থনা, তখন তাঁর বীরত্বকে তুলিতে সম্মান জানালেন জয়পুরের শিল্পী চন্দ্র প্রকাশ গুপ্ত।

জলরঙে আঁকা স্মিতের প্রতিকৃতিতে ফুটিয়ে তোলা হয়েছে তাঁর সাহস ও দৃঢ়তার আবহ। শিল্পী জানিয়েছেন, ঘটনাটি শোনার পর একজন ভারতীয় হিসেবে গর্বিত বোধ করেন তিনি। সুযোগ পেলে নিজের আঁকা ছবিটি ক্যাপ্টেন স্মিতের হাতেই তুলে দিতে চান গুপ্ত।

গত ৩৫ বছরে ৪০০-রও বেশি শহিদ সেনার প্রতিকৃতি এঁকে তাঁদের পরিবারের হাতে তুলে দিয়েছেন এই শিল্পী। তাঁর এই অবদানের স্বীকৃতি হিসেবে ২০০০ সালে তৎকালীন রাষ্ট্রপতি কে. আর. নারায়ণনের পক্ষ থেকে সম্মান, ২০০১ সালে রাজস্থান সরকারের রাজ্য পুরস্কার এবং পরবর্তীতে ‘রাজস্থান এক্সেলেন্স অ্যাওয়ার্ড’-এও সম্মানিত হন চন্দ্র প্রকাশ গুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *