সাহিত্যে নোবেল অ্যান কার্সনের

সাহিত্যে নোবেল অ্যান কার্সনের

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

সাহিত্যে নতুন ধারা উদ্ভাবন করেছেন তিনি।

ধ্রপদী ঐতিহ্যের প্রথাগত বেড়াজাল ভেঙে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যের নতুন রূপ সৃষ্টির সাহসী ও উদ্ভাবনী সৃজনের স্বীকৃতিস্বরূপ এ বছরের সাহিত্যে নোবেল বিজয়ী হলেন কানাডার বিশিষ্ট কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক অ্যান কার্সন। রয়্যাল সুইডিশ একাডেমির পক্ষ থেকে তাঁর হাতে ২০২৬ সালের শংসাপত্র, স্মারক সহ ১২ মিলিয়ন সুইডিশ ক্রোণ যা প্রায় ১২ লক্ষ মার্কিন ডলারের সমতুল্যের আর্থিক মূল্যের নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়। গতবছর ২০২৫ সালে সাহিত্যে নোবেল পান হাঙ্গেরিয়ার সাহিত্যিক লাসলো ক্রাসনাহোরকাই।

বরাবরই ব্যতিক্রমী লেখনীর অধিকারীনি পেশায় অধ্যাপীকা ৭৬ বছর বয়সী অ্যান কার্সন। কবিতা, উপন্যাস, প্রবন্ধ রচনার পাশাপাশি অধ্যাপনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, প্রিন্সটন, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে। গ্লাস আয়রনি অ্যান্ড গড, দ্য বিউটি অফ হাসব্যান্ড প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। সাহিত্যকর্মের জন্য পেয়েছেন বহু পুরস্কার। ১৯৯৮ সালে লেখা তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম অটোবায়োগ্রাফি অফ রেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *