মহাকাশ থেকে ধেয়ে আসছে দেড় টনের দৈত্য!

মহাকাশ থেকে ধেয়ে আসছে দেড় টনের দৈত্য!

নম্রতা মুখার্জী মান্না, রঙ নিউজ

 

সিনেমা নয়, একদম সত্যি ঘটনা!

২২ বছর আগে, ২০০৪ সালে নাসা একটা টেলিস্কোপকে মহাকাশে পাঠিয়েছিল। নাম তার *নীল গেহরেলস সুইফট অবজারভেটরি*। নাসা ভেবেছিল, “যাক বাবা, ২ বছর চললেই অনেক।”

কিন্তু সে তো মহা চালাক! ২ বছরের জায়গায় টানা ২২ বছর ধরে মহাকাশে ঘুরে ঘুরে তারার বিস্ফোরণ, সুপারনোভা, মহাজাগতিক কাণ্ড-কারখানা সব দেখে বেড়িয়েছে।

এবার বুড়ো হয়ে গেছে। ব্যাটারি শেষ, কন্ট্রোলও আর নাসার হাতে নেই। তাই সে এখন মাথা ঘুরে পৃথিবীর দিকে নামছে!

 

*কবে?*

আগামীকাল, *৪ নভেম্বর, দুপুর ২টো নাগাদ*। তবে সে তো আর ট্রেন নয় যে টাইমে আসবে! ১১ ঘণ্টা আগে-পরেও চলে আসতে পারে। নাসার বিজ্ঞানীরাও এখন ঘড়ি ধরে বসে আছে।

 

*ভয়টা কোথায়?*

পৃথিবীর হাওয়ায় ঢুকলেই বেশিরভাগটা পুড়ে যাবে। কিন্তু কিছু ভারী যন্ত্রপাতি পুড়বে না,সেগুলোই বোমার মতো এসে পড়তে পারে মাটিতে।

 

*লিস্টে কারা?*

মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই – পশ্চিমে দমন থেকে পূর্বে ওড়িশা পর্যন্ত পুরো বেল্টটাই রেড জোনে।

 

*আমরা?*

কলকাতা, দিল্লি – আমরা সেফ! এই দৈত্য আমাদের মাথার ওপর দিয়ে যাবে না।

মোট কথা, কাল দুপুরে আকাশের দিকে একবার তাকিয়ে যদি কিছু জ্বলতে জ্বলতে নামতে দেখি, বুঝতে হবে ওই বুড়ো সুইফটই ফিরছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *