তবে কি ভারতে বন্ধ হতে চলেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম?

তবে কি ভারতে বন্ধ হতে চলেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম?

দেবপ্রিয়া বারিক

 

চলতি বছরের ছাত্র বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার পর দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে ১৫ বছর বয়সী এক কিশোরী। পরে সে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে প্রধানমন্ত্রী তাকে ক্ষমা করে দ্বিতীয় সুযোগ দেন। এই মানবিক সিদ্ধান্তের জন্য কিশোরীর মা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

তবে ক্ষমা পাওয়ার পরও কিশোরীর বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের হওয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

অন্যদিকে কিশোরীর মা নাবালকদের সামাজিক মাধ্যম ব্যবহার ও রাজনৈতিক বিক্ষোভে অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, ১০ থেকে ২০ বছর বয়সীদের জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুকের ব্যবহার সীমিত করা উচিত এবং ১৮ বছরের কম বয়সীদের রাজনৈতিক বিক্ষোভে অংশগ্রহণে কড়া নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। তাঁর দাবি, অল্পবয়সীরা অনেক সময় পরিস্থিতি না বুঝেই বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়; তাই তাদের পড়াশোনা ও স্বাভাবিক বিকাশের দিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *