ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড় ক্রমে ক্রমে অসুস্থ হয়ে পড়ছেন। এই নিয়ে ক্রমশ চিন্তার মেঘ বাড়ছে BCCI team এর।
দিয়া সাহা, রঙ নিউজ
কলকাতা, ভারত
টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের মধ্যে বারবার চোটের সমস্যা (Fitness Test) নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে BCCI। এমতাবস্থায়, BCCI এবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। মূলত, খেলোয়াড়ের চোট-সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য, বেঙ্গালুরুতে স্থিত সেন্টার অফ এক্সিলেন্স (Center of Excellence) তথা CoE-র মেডিক্যাল টিম তাদের ফিটনেস প্রোগ্রাম উন্নত করার জন্য কাজ করছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুসারে, সেন্টার অফ এক্সিলেন্স এখন তাদের বেস ফিটনেস প্যারামিটারগুলিকে স্ট্যান্ডার্ডাইজড করার লক্ষ্যে কাজ করছে। খেলোয়াড়দের ফিটনেসের বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।
তালিকায় প্রথম বড় নাম অবশ্য়ই জসপ্রীত বুমরা। চোটের জন্য আগেই শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ডানহাতি তারকা পেসার। বাঁ হাঁটুর চোট নিয়ে ভুগছিলেন। যা সেরে ওঠেনি পুরোপুরি। বিসিসিআইয়ের মেডিক্য়াল দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। ওয়ার্কলোড ইস্যুতে বারবার সমস্যায় পড়তে হচ্ছে বুমরাকে। আদৌ তিনি ফের কবে মাঠে ফিরতে পারবেন নিশ্চিত নয় এখনও।
হার্দিক পাণ্ড্য়ও রয়েছেন তালিকায়। তিনি বর্তমানে বাঁ পায়ের উরুর চোটে ভুগছেন। এছাড়াও কাফ মাসলে ব্যথা রয়েছে হার্দিকের। রিহ্যাবে রয়েছেন হার্দিক। বিসিসিআইয়ের মেডিক্যাল দলের রিপোর্ট অনুযায়ী বোলিং করা শুরু করেছিলেন হার্দিক। কিন্তু ফের ব্যথা বেড়ে যাওয়ায় এখন বোলিং করা থেকে বিরত থাকছেন প্রস্তুতিতেও। আগামী ১০ আগস্ট থেকে ফের বোলিং ড্রিল শুরু করার কথা বঢোদরার অলরাউন্ডারের।
ওয়াশিংটন সুন্দরের হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছেন। এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন সুন্দর। সাই সুদর্শনও ছিটকে গিয়েছেন শ্রীলঙ্কা সিরিজ থেকে। তাঁর ডান পায়ের পাতায় চোট রয়েছে। তাঁর এমআরআই হতে পারে।
নীতীশ কুমার রেড্ডি বাঁ পায়ের উরুর চোট সারিয়ে ফেরার লড়াই করছেন মাঠে। তবে এখনও ফিট সার্টিফিকেট পাননি।
হর্ষিত রানা হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ছিটকে গিয়েছে দল থেকে। বর্তমানে মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রয়েছেন এই তরুণ পেসার।
রিয়ান পরাগ দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে। ডান কাঁধে অস্ত্রোপচার হয়েছিল। এখনও রিহ্যাবে রয়েছেন আইপিএলে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন। ডান কাঁধের চোটে ভুগছেন যুধবীর সিংহ।
কেকেআর তারকা ও ভারতীয় টি-টোয়েন্টি দলের অভিজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। পুরোপুরি সুস্থ হননি।
বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ও ভারতীয় টেস্ট দলের সদস্য আকাশ দীপ লোয়ার ব্যাকের সমস্যায় ভুগছেন। স্ট্রেস ফ্র্যাকচার থেকে সেরে ওঠেননি এখনও। হিমাংশু সিংহ ডান হাঁটুর চোটে ভুগছেন।
ভারতীয় খেলোয়াড়রা ব্রঙ্কো টেস্টে অভ্যস্ত নন। তাই, এটি পাস করার জন্য CoE প্রত্যেক খেলোয়াড়ের জন্য আলাদা প্যারামিটার নির্ধারণ করেছে। BCCI সূত্রকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে যে, সিনিয়র খেলোয়াড়দের এই পরীক্ষায় পাস করার জন্য খুব সহজ লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। সেন্টার অফ এক্সিলেন্সের কর্মীরা টিম ম্যানেজমেন্টের প্রয়োজন অনুযায়ী হর্ষিত রানা এবং নীতীশ কুমার রেড্ডির মতো খেলোয়াড়দের ফিট ঘোষণা করতেন।
রিপোর্ট অনুযায়ী, BCCI সচিব দেবজিৎ সাইকিয়া এই কারণে ফিজিও কমলেশ জৈনকে সতর্ক করেছেন। এমতাবস্থায়, এবার খেলোয়াড়দের ফিটনেস কর্মসূচির বিষয়টি যে যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে তা স্পষ্ট হয়ে গিয়েছে।
