ভারত শ্রীলংকা সিরিজে কাম ব্যাক করছেন অজিঙ্ক রাহানে
দিয়া সাহা, রং নিউজ
কলকাতা, ভারত
জাতীয় দলের সিরিজে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছেনা অজিঙ্ক রাহানেকে। গত মরশুমে পর্যন্ত কেকেআরের জার্সিতে আইপিএলে খেলেছেন।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিছুদিন আগেই। কিন্তু এরমধ্য়েই ফের একবার শ্রীলঙ্কা সিরিজের মাঝে দেখা যাবে অজিঙ্ক রাহানেকে। 
এবার অবশেষে কী ব্যাট হাতে তুলে নিতে দেখা যাচ্ছে রাহানেকে? সেই নিয়ে শুরু হয়েছে অনেক জল্পনা- কল্পনা। টেস্ট ফর্ম্য়াটে ভারতীয় দলের জার্সিতে ৮৫ ম্য়াচ খেলা রাহানে কিন্তু ফের শিরোনামে উঠে আসছেন।
কিন্তু ভারত-শ্রীলঙ্কা সিরিজে অজিঙ্ক রাহানেকে দেখা যাবে একেবারে অন্য ভূমিকায়। আগামী ১৫ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। এই সিরিজে দুটো ম্য়াচ খেলবে দুটো দল। আর সিরিজে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে রাহানেকে। সিরিজটি দেখা যাবে সোনা স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইনে সোনি লিভে দেখা যাবে ম্য়াচ। সেখানেই ধারাভাষ্যকার হিসেবে অভিষেক ঘটতে চলেছে রাহানের। ব্যাট হাতে নয়, মাইক হাতে এবার নতুন রূপে তার ভক্তদের সামনে এবার আসছেন রাহানে।
