আবার আইআইটি খড়গপুরে ছাত্র মৃত্যু 

আবার আইআইটি খড়গপুরে ছাত্র মৃত্যু

সুস্মিতা চক্রবর্তী

 

আইআইটি খড়গপুরে তিন তলা থেকে পড়ে ছাত্রের মৃত্যুর খবরে ফের বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল। আইআইটি খড়গপুরের মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অঙ্কিত শর্মার নালন্দা কমপ্লেক্সের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্লাস করতে গিয়ে কোনও ভাবে তিনতলা থেকে পড়ে গুরুতর আহত হন অঙ্কিত। এরপর তাকে বি সি রায় টেকনোলজি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *