তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত ৭

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত ৭

 

দীপা দে: রঙ নিউজ

 

জতুগৃহ হোটেলে ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু হলো ৭ জনের। শর্ট সার্কিটের ফলেই অগ্নিকান্ডের ঘটনা বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। ভোর চারটে নাগাদ হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আজ শ্রাবণ মাসের শেষ সোমবার ও নাগপঞ্চমী। তারাপীঠে ছিল অসংখ্য পুণ্যার্থীর ভিড়। এই পুণ্যার্থীদের মধ্যে ঘুমের মধ্যেই মৃত্যু হল ৭জনের। অগ্নিদগ্ধ অবস্থায় আরো চারজনকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিয়েছে হাসপাতাল। বাকি দুজন আশঙ্কাজনক অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রামপুরহাট দমকল বাহিনী উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। হোটেলটি তারাপীঠ থানার পাশেই অবস্থিত। ফলে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। শর্ট সার্কিটের ফলেই আগুন লাগে বলে পুলিশের প্রাথমিক অনুমান। প্রশ্ন উঠেছে আদৌ পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যাবস্থা হোটেলে ছিল কি না। তবে নির্দিষ্ট কোন কারন এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্তে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *