কলকাতায় ‘দেশ বাঁচাও’ মিছিল, CJP-র বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ হিন্দু জাগরণ মঞ্চের
প্রশান্ত ঘোষ | রঙ নিউজ*
CJP আন্দোলনের আড়ালে দেশবিরোধী কর্মকাণ্ড, রাষ্ট্রবিরোধিতা এবং কর্মরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সরব হলো হিন্দু জাগরণ মঞ্চ। বৃহস্পতিবার সংগঠনের ‘রাষ্ট্র রক্ষক’ শাখার উদ্যোগে বিকেলে কলকাতার শিয়ালদা স্টেশন চত্বর থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এক বিশাল ‘দেশ বাঁচাও’ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে উপস্থিত হাজার হাজার কর্মী-সমর্থকদের হাতে ছিল জাতীয় পতাকা, হিন্দু জাগরণ মঞ্চের পতাকা, প্ল্যাকার্ড এবং ব্যানার। মিছিল থেকে CJP আন্দোলনের নামে দেশবিরোধীতার ও রাষ্ট্রবিরোধীতার ভূমিকার বিরুদ্ধে তীব্র স্লোগান তোলা হয়। এবং বিভিন্ন ধরনের দেশ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়, মিছিলে অংশগ্রহণকারী নেতাদের দাবি, CJP আন্দোলনের নামে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার চক্রান্ত চলছে। একইসঙ্গে নিরপেক্ষ খবর পরিবেশনকারী গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের ওপর পরিকল্পিত শারীরিক হামলা, গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ, এটি একটি অত্যন্ত উদ্বেগজনক প্রবণতা।
শিয়ালদা থেকে শুরু হয়ে মিছিলটি ধর্মতলার ডোরিনা ক্রসিং অব্দি চলে, এবং চোখে পড়ে বহু মানুষের উপস্থিতি, রাষ্ট্র রক্ষকদের উপস্থিতি এবং হিন্দু জাগরণ মঞ্চের অসংখ্য মানুষের উপস্থিতি,বহু মানুষ দূরের জেলা থেকেও অংশগ্রহণ করে এই পদযাত্রাটিতে, এবং পশ্চিম মেদিনীপুর জেলার হিন্দু জাগরণ মঞ্চের নেতা অমিত দত্ত মহাশয় সহ অনেক সদস্যই এই মিছিলে অংশগ্রহণ করেন এবং মিছিলটি সফল করেন,পদযাত্রায় অংশগ্রহণকারী চন্দ্রকোনা রোডের বাসিন্দা রুপম ঘোষ বলেন, পদযাত্রাটি CJP আন্দোলনের নামে জেহাদী কার্যকলাপের বিরুদ্ধে,
মঞ্চের শীর্ষ নেতৃত্ব তাঁদের বক্তব্যে জানান:
“আন্দোলনের নামে যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সত্য তুলে ধরার অপরাধে গণমাধ্যমের কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশের সার্বভৌমত্ব এবং সংবিধান রক্ষায় হিন্দু জাগরণ মঞ্চ সর্বদা রাজপথে থাকবে।”
মিছিল কেন্দ্র করে শিয়ালদা থেকে জেরিনা ক্রসিং পর্যন্ত মূল সড়কগুলিতে যানজটের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলকাতা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। অসংখ্য রাষ্ট্র রক্ষকদের উপস্থিতিতে এই মিছিল সফল হয়।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা
