LPG-তে ১ অক্টোবর থেকে নতুন নিয়ম

LPG-তে ১ অক্টোবর থেকে নতুন নিয়ম

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

কালচারাল কো-অর্ডিনেটর

রঙ নিউজ

১ অক্টোবর থেকে LPG সিলিন্ডার বুকিংয়ে নতুন নিয়ম।

ভর্তুকিযুক্ত দরে গ্যাস পেতে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন করতে হবে।

যাঁরা এখনও এই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি,

তাঁদের ১ অক্টোবরের পর ভর্তুকির সুবিধা পেতে অথেন্টিকেশন করতে হবে।

তবে গ্যাস সরবরাহ বন্ধ হবে না।

আধার অথেন্টিকেশন না করলে সিলিন্ডার কিনতে হবে বাজারদরে।

মিলবে না ভর্তুকি।

১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৮৯ দশমিক ৯ শতাংশ সক্রিয় LPG গ্রাহক ইতিমধ্যেই অথেন্টিকেশন সম্পূর্ণ করেছেন।

ডেলিভারির সময়, গ্যাস ডিস্ট্রিবিউটরের শোরুমে

অথবা সংশ্লিষ্ট সংস্থার মোবাইল অ্যাপের মাধ্যমে করা যাবে অথেন্টিকেশন।

Indane গ্রাহকরা ব্যবহার করতে পারবেন Indian Oil ONE।

Bharatgas গ্রাহকদের জন্য HelloBPCL।

আর HP Gas গ্রাহকরা HP PAY অ্যাপের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন।

ভর্তুকিযুক্ত LPG-এর সুবিধা প্রকৃত গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া

এবং গৃহস্থালি সিলিন্ডারের অপব্যবহার রুখতেই এই পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *