এয়ার ভাইস মার্শাল হয়ে নারীশক্তির নয়া নজির শক্তি 

এয়ার ভাইস মার্শাল হয়ে নারীশক্তির নয়া নজির শক্তি

 

সোমনাথ মুখোপাধ্যায়: Rong News

 

মহিলাদের জয়যাত্রা অব্যাহত। প্রথম মহিলা অফিসার হিসাবে আক্ষরিক অর্থেই মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়ে ভারতীয় বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল হলেন শক্তি শর্মা। নিঃসন্দেহে দেশের নারীশক্তির মুকুটে নতুন পালক যোগ করলেন শক্তি। ভারতীয় বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, ১লা সেপ্টেম্বর থেকে বায়ুসেনার এডুকেশন ব্রাঞ্চে এয়ার ভাইস মার্শাল হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন শক্তি শর্মা।

 

ভারতীয় বায়ুসেনা সূত্রে আরও জানা গিয়েছে,

১৯৯৪ সালে ভারতীয় বায়ুসেনার এডুকেশন ব্রাঞ্চে কমিশন পান শক্তি শর্মা। প্রায় ত্রিশ বছরের বর্ণময় কর্মজীবনে প্রশিক্ষণ প্রতিষ্ঠান, ফিল্ড স্টেশন, কমান্ড হেডকোয়ার্টার, এয়ার হেডকোয়ার্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন বরাবরের কৃতি ছাত্রী শক্তি শর্মা। এছাড়াও সামরিক ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সমন্বয় তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এর আগে কানপুর আইআইটি এবং পুণে বিশ্ববিদ্যালয়ে বায়ুসেনার চেয়ার অফ এক্সেলেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন তিনি। পাঞ্জাবের কাপুরথালায় সৈনিক স্কুলের অধ্যক্ষের দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে সশস্ত্র বাহিনীগুলির মধ্যে যথাযথ সমন্বয় গঠন ও যৌথ কাজের সুযোগের বিষয়ে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। বর্তমানে এয়ার ভাইস মার্শাল হিসাবে শক্তি শর্মা বায়ুসেনার শিক্ষা সংক্রান্ত বিষয়গুলির দায়িত্ব সামলাবেন বলে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *