গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে বিশেষ সুবিধা প্রদান রাজ্য সরকারের—
অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ
এই মূহুর্তে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে কর্মরত মানুষদের জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী সুভেন্দু অধিকারী। এর মধ্যে রয়েছে স্বাস্থ বীমা সহ অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বৃদ্ধি এবং পূজোর সময় সাংবাদিকদের আর্থিক সহায়তা। শুধু মাত্র অ্যাক্রিডিটেশন কার্ড থাকা সাংবাদিকরাই নয়, কার্ড যাদের নেই এবং ডেস্কে কর্মরত সাংবাদিকরাও পেনশনের আওতায় পড়বেন বলে জানান মুখ্যমন্ত্রী । ফলে আরও বেশি সংখ্যক সাংবাদিক এই প্রকল্পের সুবিধার আওতায় আসবেন। পাশাপাশি পূজার সময় সাংবাদিকদের জন্যে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে।মুখ্যমন্ত্রী জানান, কলকাতা ও জেলার সাংবাদিকরা পূজোর সময় ৩০০০টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
সাংবাদিকদের সঙ্গে সরকারের সম্পর্কের প্রসঙ্গেও তিনি বক্তব্য রাখেন। তিনি আরও জানান যে, যেকোনো গঠনমূলক আলোচনায় তিনি আগ্রহী। তবে দেশের স্বার্থে সাংবাদিকদের সকলকে কঠোর মনোভাব নিয়ে চলার আবেদন জানান। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সাংবাদিকদের জন্য স্বাস্থ সুরক্ষা, অবসরকালীন আর্থিক নিরাপত্তা এবং উৎসবের সময় আর্থিক সহায়তার ক্ষেত্রে একাধিক নতুন দিগন্ত খুলে গেল।
২.৯.২৬
