এ এক অন্য পদ্মভূষণ
অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ
বয়সের হিসেবে মাত্র পাঁচ বছর হলেও থিম অভিনব, নতুন ভাবনায় স্বতন্ত্র একটা জায়গা করে নিয়েছে, স্মার্ট সিটি নিউটাউন সার্বজনীন দূর্গোৎসব। হাজার হাজার মানুষ নিউটাউন মুখো এই পূজোর টানে। এবছর তাদের থিম “পদ্ম-ভূষণ”। জাতীয় ফুল পদ্মের পবিত্র রূপে সেজে উঠবে মন্ডপ, সেজে উঠবে ‘মা দূর্গা’। উদ্বোধনে আমন্ত্রন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
রাজ্যে পালা বদল ঘটেছে কিন্তু পূজো কমিটি বদল হয়নি। কারণ নিউটাউনের আবাসিকদের নিয়েই পূজো শুরু হয়েছিল। তারাই রয়েছেন এই কমিটি তে।প্রধান উপদেষ্টা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সঙ্গে রয়েছেন তার স্ত্রী রিঙ্কুঘোষ ও। কলকাতার উপকন্ঠে সেজে উঠছে নিউটাউন। এখানে কয়েক লক্ষ মানুষের বসবাস। রয়েছে একাধিক আবাসন। বিভিন্ন আবাসনে দীর্ঘদিন ধরেই পূজো হয়। কিন্তু বড় বাজেটের কোন পূজো ছিল না।
২০২২সালে নিউটাউনের সিটি স্কোয়ার মাঠে শুরু হয় নিউটাউন সার্বজনীন দূর্গোৎসবের পথ চলা। দ্বিতীয় বছর থেকেই কলকাতা পূজোর তালিকায় নিজের জায়গা করে নেয়। দর্শনার্থীদের ভিড়, উচ্ছাস সে কথাই প্রমাণ করে বলে দাবি।
নিউটাউন সার্বজনীনের এবারের থিম ‘পদ্ম-ভূষণ’। জাতীয় ফুলের ছোঁয়ায় ফুটে উঠবে মন্ডপ। পূজোয় ১০৮টি ফুল লাগে। সব মিলিয়ে গোটা পূজো এবার পদ্মময়। আর বাড়তি আকর্ষণ স্বয়ং বিশ্ব গুরু প্রধানমন্ত্রী ‘নরেন্দ্র মোদি’।
