চীনে তান্ডব লীলা চালাচ্ছে প্রবল গতি সম্পন্ন টাইফুন ডলফিন

চীনে তান্ডব লীলা চালাচ্ছে প্রবল গতি সম্পন্ন টাইফুন ডলফিন

 

দিয়া সাহা ,রঙ নিউজ

কলকাতা, ভারত

 

জাতীয় আবহাওয়া কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, রবিবার(৯ ই আগস্ট, ২০২৬) টাইফুন ডলফিন চীন দেশের একদম পূর্ব উপকূলেই ঝেজিয়াং প্রদেশের সানমেন থেকে ফুজিয়ান প্রদেশের ফুডিং এ আছড়ে পড়েছে ২২৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে । দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে টাইফুন নউল আঘাত হানার দুই সপ্তাহ পর এটি ঘটল, এবং কর্তৃপক্ষ তখন জানিয়েছিল যে এটি ছিল এ বছর চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়।

এভাবেই ধীরে ধীরে সমগ্র চীনের মূল ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে এই শক্তিশালী টাইফুন “ডলফিন”। চীনের পূর্বাংশে এই শক্তিশালী ঘূর্ণিঝড় আক্রমণ করার আগেই শাংহাই শহর-সহ বিভিন্ন এলাকা থেকে ১০ লক্ষেরও বেশি স্থানীয় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। প্রাথমিক ভাবে ডলফিনের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করেছিল আবহাওয়া দফতর। কিন্তু স্থলভূমিতে ঢোকার সঙ্গে সঙ্গে টাইফুনের শক্তি কমতে শুরু করেছে। তবে, স্বস্তির খবর আপাতত সেটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছ বলে সোমবার সকালে জানিয়েছেন আবহবিদেরা। তবে এর জেরে এ দিন ভোর থেকেই শাংহাই, শানডং, হেনান, হুবেই, আনহুই, জিয়ানসু, ঝেজিয়াংয়ের মতো এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। অধিকাংশ রাস্তা জলমগ্ন। বিভিন্ন দোকানের একতলা জলের তলায়। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ১৪০০০ বাড়ি। সারা দেশে অন্তত ১৪০০ উড়ান বাতিল করতে হয়েছে। আগামী বুধবার পর্যন্ত পূর্ব চিনের নানা অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়ে রেখেছে আবহাওয়া দফতর।

 

গত মাসে চরম আবহাওয়া দক্ষিণ ও মধ্য চীনেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যেখানে টাইফুন মেসাকের কারণে সৃষ্ট বিধ্বংসী বন্যায় দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি অঞ্চলে ৩৯ জন নিহত হয়েছেন।

 

মায়সাকের কারণে সৃষ্ট বজ্রঝড় ও প্রবল ঝোড়ো হাওয়ায় মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে ১১ জন নিহত এবং ৩৩১ জন আহত হন।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, জীবাশ্ম জ্বালানির নির্গমনের কারণে পৃথিবী ক্রমাগত উষ্ণ হতে থাকায় চরম আবহাওয়ার ঘটনাগুলোর তীব্রতা ও পুনরাবৃত্তি বাড়বে।

 

চীন বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ, কিন্তু এটি নবায়নযোগ্য শক্তিরও একটি বৈশ্বিক পরাশক্তি, যার লক্ষ্য ২০৬০ সালের মধ্যে তার বিশাল অর্থনীতিকে কার্বন-নিরপেক্ষ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *