তরুণ প্রজন্মের হাত ধরে শুরু হতে চলেছে নতুন রাজনৈতিক দল”আজাদ হিন্দ পার্টি “।

তরুণ প্রজন্মের হাত ধরে শুরু হতে চলেছে নতুন রাজনৈতিক দল”আজাদ হিন্দ পার্টি “।

 

অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ

 

আজাদ হিন্দ পার্টি–নামে একটি নতুন রাজনৈতিক দল পথ চলা শুরু করতে চলেছে। যার মূল চালিকাশক্তি হবে বর্তমান প্রজন্মের যুবসমাজ বা জেন-জি। এই দলের প্রধান কান্ডারি নেতাজী সুভাষচন্দ্র বসুর প্র-পৌত্র চন্দ্র বসু। ১৯৪৩সালের ২১শে অক্টোবর এই দলের কথা ঘোষণা করে ছিলেন নেতাজী। সেই দিনটিকে স্মরণে রেখেই আগামী ২১শে অক্টোবর, ২০২৬ নেতাজী র জন্মস্থান ওড়িশার কটক থেকেই এই দলের যাত্রা শুরু হতে চলেছে। দলের প্রথম কর্মসূচি ও কটকেই হবার সম্ভাবনা।

 

চন্দ্রবসুর নেতৃত্বে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির পুরোধা হবে নতুন প্রজন্ম বা জেন-জি। সম্প্রতি ব্যক্তিগত কারণ দর্শিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসেছেন চন্দ্র বসু। এর আগে তিনি ফরোয়ার্ড ব্লক এবং দীর্ঘ সাত বছর বিজেপিতে ছিলেন। ২০১৬ সালে অমিত সাহের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার পর, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নেতাজীর আদর্শে কাজ করার আর্জি জানিয়েছিলেন। কিন্তু তা আর সম্ভব হয়ে ওঠেনি।

 

দলের নেতৃত্বে জেন-জি কে বেছে নেওয়ার কারণ হিসেবে চন্দ্র বসু জানিয়েছেন, বর্তমান সময়ে দেশের সিস্টেম বা মানুষকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র জেন-জি র মধ্যেই রয়েছে।

বাংলা,গুজরাট, উত্তর প্রদেশ সহ দেশের নানা প্রান্তের তরুণ সুভাষ প্রেমী ও গবেষকদের সঙ্গে তাঁর দীর্ঘ যোগাযোগ রয়েছে, যা তাকে এই নতুন দল গঠনের কাজে বিশেষভাবে উৎসাহিত করছে। ফলাফল আগামী ভবিষ্যতের হাতে।

 

১.০৯.২৬.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *