তীক্ষ্ণ স্মৃতিশক্তি ও সুস্থ মস্তিষ্কের জন্য ৫টি খাার

তীক্ষ্ণ স্মৃতিশক্তি ও সুস্থ মস্তিষ্কের জন্য ৫টি খাবার

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

তীক্ষ্ম স্মৃতিশক্তি ও সুস্থ মস্তিষ্কই পারে একটি মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে। আর দৈনিক খাদ্য তালিকায় রাখা আখরোট, ডিম, স্যামন মাছ, কুমড়ো বীজ ও বেরি জাতীয় ফলের মতো মাত্র ৫টি খাবার হতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধি ও মস্তিষ্ককে সুস্থ রাখার অন্যতম হাতিয়ার।

 

এ বিষয়ে বিশিষ্ট গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট ডাঃ সৌরভ শেঠীর মতে প্রতিদিনের খাদ্য তালিকায় প্রথমেই রাখতে হবে আখরোট। আখরোটে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কের কোষ নিউরনকে সুরক্ষিত রাখে। ফলে স্মৃতিশক্তি ও চিন্তাভাবনার ক্ষমতা বৃদ্ধি পায়। তালিকায় দুই ও তিন নম্বরে অবশ্যই থাকবে ডিম ও স্যামন মাছ। ডিমে প্রোটিনের পাশাপাশি আছে কোলিন যা অ্যাসেটাইল কোলিন নামে নিউরো ট্রান্সমিটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নিউরো ট্রান্সমিটার শেখার ক্ষমতা এবং মস্তিষ্কের বিভিন্ন ধরনের কোষের মধ্যে সমন্বয় সাধন করে চলে। অন্যদিকে স্যামন মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং DHA ও EPA নিউরনের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। চতুর্থ ও পঞ্চম খাদ্য হিসাবে কুমড়ো বীজ ও বেরি জাতীয় ফল খাদ্য তালিকায় রাখার কথা বলেছেন ডাঃ সৌরভ শেঠী। তাঁর কথায়, কুমড়ো বীজের ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার বা তামার মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ রয়েছে যা স্নায়ুর সংকেতের আদানপ্রদানে সাহায্য করার পাশাপাশি মূল স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কাজ পরিচালনা করে। অন্যদিকে বর্তমান জীবনযাত্রায় মানুষ দেহে মনে প্রচন্ড চাপ বা স্ট্রেসের শিকার যা কমাতে সক্ষম বেরি জাতীয় ফলের মধ্যে থাকা পলিফেনল ও অ্যান্থোসায়ানিন।

 

সুস্থ মস্তিষ্ক ও স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য এই ৫টি খাবার ছাড়াও ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্যাভাসের ওপর জোর দিয়েছেন ডাঃ শেঠী। এর পাশাপাশি দৈনিক শরীরচর্চা, মানসিক সক্রিয়তা ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজনীয় বলে জানিয়েছেন ডাঃ সৌরভ শেঠী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *