প্রকাশিত হল সাহিত্যিক সৌমিতা মুখার্জ্জীর দুটি গ্রন্থ রঙমিলান্তি প্রকাশনীর অনুষ্ঠানে
দিয়া সাহা , রঙ নিউজ
কলকাতা, ভারত
গত ১২ই জুলাই ২০২৬ কলকাতার কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটি হলে রঙমিলান্তির বই প্রকাশ ২০২৬ অনুষ্ঠানে প্রকাশিত হল সৌমিতা মুখার্জ্জীর ‘গোয়েন্দা কায়া- পান্ডুলিপি’, ‘Moments of Becoming’.. দুটি গ্রন্থ প্রকাশের পর লেখিকার সাক্ষাৎকার নেয় রঙ নিউজের রিপোর্টার।

রঙ নিউজের রিপোর্টার: ‘গোয়েন্দা কায়া- পান্ডুলিপি’, ‘Moments of Becoming’.. দুটি গ্রন্থের লেখিকা সৌমিতা মুখার্জী মহাশয়ার থেকে ওনার প্রকাশিত দুটি বই সম্পর্কে শুনবো তার ভাবনা এবং বিষয়বস্তু ও তার গভীরে সম্পর্কে খুব সংক্ষেপে।

সৌমিতা মুখার্জ্জী: নমস্কার। বই সম্পর্কে বলতে গেলে আমার প্রথমেই যার কথা বলা উচিত আমার গুরুজি শ্রীযুক্ত গোবিন্দ মৌলিক মহাশয় আমি ওনার নাম না করলেই নয়। আমার এতটুকু বছরের অভিজ্ঞতাতে যতটুকু আমার দর্শন বোধ আমার চিন্তাধারা মূল্যবোধের প্রতি সেই সবটাই আগ্রহ ওনার জন্য তৈরি হয়েছে। এবং ‘Moments of Becoming’ বইটা আমি চেষ্টা করেছি শিশুদের একটি রেগুলার প্র্যাকটিসের জন্য রাখার কিছু এক্সারসাইজের মাধ্যমে। কারণ, এই মোমেন্টে ওদের প্রত্যেকটি বোর্ডের খেয়াল করে দেখবেন ICSE BOARD হোক, CBSE BOARD হোক কিংবা WEST BENGAL GOVERNMENT এর UNDER এ এতো প্রেসার যে ওদের এক্সট্রা করে আলাদাভাবে কোনো এক্সট্রা curriculum activities এর চর্চা নেই, সেইজন্য ওদের নিজেদের জীবনে একটা বিতৃষ্ণা, dipression, রিক্ত বোধ আস্তে আস্তে আসছে, চেষ্টা করেছি সেইগুলোকে যতটা সম্ভব ধীরে ধীরে healing করানোর এই বইটির মাধ্যমে। আমি নিজেই একজন প্রাইভেট স্কুলের শিক্ষিকা। আমি এটা দেখেছি শিশুরা আমাদের টিচারদের সাথে, parents এর সাথে, friends এর সাথে মিশতে দ্বিধাবোধ করছে, সবসময় একাগ্র চিত্তে পড়াশোনা পড়াশোনা না হলে বাকিটা সময় মোবাইল ফোন otherwise ওদের জীবন থেকে খেলা ধুলোটা হারিয়ে যাচ্ছে। ‘Moments of Becoming’ এই জায়গাটা অনেকটা হিলিং করতে পারবে আমি আশা করছি। সকলে এই বইটি পড়ুন বিশেষ করে আমি parents এর কাছে এই বইটি পড়ার জন্য অনুরোধ জানাবো। আপনারা যদি ছেলে মেয়েদের মনের কথা যদি জানতে চান তাহলে এই এক্সারসাইজটি কিন্তু আপনাদের ফলো করতে হবে।

রঙ নিউজের রিপোর্টার: “গোয়েন্দা কায়া- পাণ্ডুলিপি” উপন্যাস সম্পর্কে আপনার ভাবনা?
সৌমিতা মুখার্জ্জী: ‘গোয়েন্দা কায়া- পান্ডুলিপি’ বইটা সম্পর্কে বলতে গেলে একটি কথাই বলতে হবে আমাকে প্রথমে আমার গোয়েন্দা বইয়ে এটা প্রথম আমার পথচলা ‘গোয়েন্দা কায়া’র মাধ্যমে। “কায়া”র পরবর্তী সিরিজ আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন, এইটা পড়া শেষ করে ফেলুন খুব জলদি জলদি। আশা করছি পুজোর সময় আপনাদের সামনে “গোয়েন্দা কায়া” পরবর্তী আরও একটা ধামাকাদার সিরিজ তুলে ধরতে পারব। “কায়া”র মাধ্যমে মানুষের মনস্তত্ত্বের একটি দিক তার পাশাপাশি রহস্য মোচনের যে সত্যান্বেষী বোধ সেটা কিন্তু আপনারা সকলে “কায়া” পড়ে আমাকে অবশ্যই একটা honest confession এর মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো।

রঙ নিউজের রিপোর্টার: জেনে নেব রঙমিলন্তি পাবলিকেশনের বই প্রকাশ করার সময় আপনার যে সুন্দর অভিজ্ঞতা হয়েছে আপনি একটু আগে স্টেজে যেটা বললেন সেটা যদি আপনি আমাদের ক্যামেরার সামনে বলেন আমাদের শ্রোতারা দর্শকরা সেটা শুনে উপকৃত হবেন।
সৌমিতা মুখার্জ্জী: আমি প্রথমেই ধন্যবাদ জানাবো রঙমিলান্তি পাবলিকেশনের কর্ণধার শ্রীযুক্ত রাকেশ শর্মা মহাশয়কে কারণ উনি না থাকলে অর্থাৎ রাকেশ দা না থাকলে এ কাজটা হয়তো সম্ভবই হয়ে উঠতো না আমার পক্ষে। আমরা যে স্বপ্নটা দেখি সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য উনাদের একটা বিশাল অবদান। দাদা সত্যি কথা বলতে সমগ্র বিষয় যারা এত সুন্দর ভালোভাবে প্রেজেন্ট করলেন এবং সম্বর্ধনার মাধ্যমে এবং আগামী কিছু মাসের মধ্যেই আমরা মুখেও আমাদের বই Book Fair থেকে আশা করছি রাকেশ দার হাত থেকে নিতে পারব। সারা বছর এভাবেই বই প্রকাশনা হতেই চলবে। আপনারাও চেষ্টা করুন বইয়ের সাথে কানেক্টেড থাকতে।
রঙ নিউজের রিপোর্টার: “রঙমিলান্তি” প্রকাশনীর সাথে আপনি যে কাজ করছেন , তাদের বই বাইন্ডিং , বইয়ের কোয়ালিটি , কোয়ালিটি অফ পেজের সম্পর্কে যদি কিছু বলেন ।
সৌমিতা মুখার্জ্জী: আমি একটাই কথা আগামী যারা নতুন সাহিত্যিক আসছেন এবং যারা বই প্রকাশনার কথা ভাবছেন এবং স্বপ্ন দেখছেন “রঙমিলান্তি” প্রকাশনীর কথাই তাদেরকে বলবো প্রথমে আপনারা চোখ কান বন্ধ করে আপনার শুধু রাকেশ দাকে শুধু একটা ফোন করুন বা মেইল করুন বাকি উনি পুরোটাই দেখে নেবেন বই বাইন্ডিং, বইয়ের কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো কথা হবেনা অত্যন্ত ভালো আমি নিজে হাতে বই ধরে দেখলাম। আমি ভীষণ প্লিজড, ভীষণ গ্রেটফুল।
রঙ নিউজের রিপোর্টার: সত্যিই তাই “রঙমিলান্তি” প্রকাশনী স্বচ্ছতার সাথে রয়ালিটি প্রদান করেন প্রত্যেকটি সাহিত্যিককে, প্রত্যেকটি লেখককে। তো স্বচ্ছতার আরেক নাম হচ্ছে “রঙমিলান্তি” প্রকাশনী।

