ফের চালু হবে ১০০ বছরের পুরনো লন্ডন মিশন হাসপাতাল
দীপা দে : রঙ নিউজ
৪আগষ্ট ২০২৬
মুর্শিদাবাদে ব্রিটিশ আমলের এই লন্ডন মিশন হাসপাতালটিতে একটা সময়ে ছিল রোগীদের নিত্য আনাগোনা। স্থানীয় বাসিন্দাদের কাছে ছিল বিপদ কালিন একমাত্র আস্থার জায়গা। এখন দীর্ঘদিন বন্ধ থেকে ক্রমে হাসপাতাটি যেন হাসপাতাল নয় ভুতের বাড়ি।
লন্ডন মিশন হাসপাতালের পথচলা শুরু ১৮৯৪ সালে। তখন রোগী দেখতেন লন্ডনের ডাক্তারেরা। ইন্ডোরে ছিল ২০০টি বেড। পরিসেবা ছিল উন্নতমানের। ২০০৩ থেকে হাসপাতাল পরিচালনার দায়িত্ব পায় মুর্শিদাবাদের আজিমগঞ্জ জিয়াগঞ্জ পুরসভা। করোনার সময়েও ১০৫ বেডের কোভিড হাসপাতাল চালু হয়।
করোনার পর থেকে ধীরে ধীরে চিকিৎসক ও নার্সের অভাবে হাসপাতালটি একেবারেই বন্ধ হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালটি নতুন ভাবে খোলার জন্য অনেকদিন আগেই আর্জি জানায়। নির্বাচনের আগে হাসপাতাল খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এখন প্রতিশ্রুতি রাখার পালা।
পালাবদলেই মুর্শিদাবাদ বাসির দাবি পূরণ হতে চলেছে নব নির্বাচিত মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। প্রথমে ৫০ টি বেড দিয়ে শুরু হবে। তারপর চাহিদা অনুযায়ী বেড বাড়ানো হবে। তিন থেকে চার মাসের মধ্যে হাসপাতাল নতুন ভাবে খোলার কাজ শেষ হবে বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।
হাসপাতাল খোলার খবরে খুশি ও স্বস্তির নিঃশ্বাস ফেললেন স্থানীয় বাসিন্দারা। তারা একদিকে যেমন নিজের অঞ্চলেই উন্নতমানের চিকিৎসাসেবা পাবে অন্যদিকে কর্মী নিয়োগের মাধ্যমে স্থানীয় অনেক বেকারদের বেকারত্ব ঘুচবে।
