বিষেণ বেদীর ব ই প্রকাশে শ্রদ্ধার্ঘ জানালেন স্ত্রী অজ্ঞু বেদী। 

বিষেণ বেদীর ব ই প্রকাশে শ্রদ্ধার্ঘ জানালেন স্ত্রী অজ্ঞু বেদী।

 

অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ

 

ক্রিকেট বিশ্বে বাইশ গজের বিশ্ব ত্রাস ছিলেন ভারতের বিষেণ সিং বেদী। বলা হয়, তাঁর বোলিং অ্যাকশন ছিল এক ছন্দোবদ্ধ কবিতার প্রতিফলন। ক্রিকেট লিখিয়ে নেভিল কার্ডের তাঁর বোলিংয়ের ভঙ্গি দেখে লিখেছিলেন “একদিকে বিষেণ বেদী, অন্য প্রান্তে রে লিন্ডওয়াল বোলিং করছে, এমন দৃশ্য বার বার ক্রিকেট মাঠে দেখতে চাই”। সাতষট্টি টি টেস্টে ২৬৬ উইকেট পাওয়ার মাঝে এই অনন্য সাধারণ ছবি হয়তো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বাঁ হাতি স্পিনার হিসেবে বেদীর ভূমিকাকে অস্বীকার করতে পারবেন কিভাবে?

 

আজ থেকে ঠিক তিন বছর আগে অর্থাৎ ২০২৩শে ৭৭বছর বয়সে তিনি চিরবিদায় নিয়েছেন এই জগত থেকে। তাঁর সহধর্মিনী অন্জু বেদী তাঁর ৮০তম জন্মদিনে একটি ব ই প্রকাশ করতে চলেছেন। ব ইটির নাম-“বিষেণ উইথ লাভ”। হলুদ রঙের কভারে তাঁর সেই অসাধারণ বোলিং অ্যাকশন। ছবি দেখেই সেই ব ই কিনতে চাইবেন তাঁর গুণগ্রাহীরা। আগামী ২৫শে সেপ্টেম্বর বিষেণ এর জন্মদিনে ব ইটি প্রকাশ করা হবে দিল্লির ইন্টারন্যাশনাল সেন্টারের অডিটোরিয়ামে। ব ইটির মুখবন্ধ লিখেছেন ভারতীয় বোলিংয়ের আর এক বিশ্বত্রাস কপিল দেব নিখান্জ। তাঁর হাত দিয়েই ব ইটি প্রকাশ করার চেষ্টা করছেন অন্জু। আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্বদের। এই ব ইয়ের মাধ্যমে আরো একবার বিষেণ বেদী পৃথিবীর আলোর মুখ দেখার অপেক্ষায়।

 

২২.৯.২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *