“বৈচিত্র্যের বুননে এক ভারত — ১২তম জাতীয় হ্যান্ডলুম দিবস”

“বৈচিত্র্যের বুননে এক ভারত — ১২তম জাতীয় হ্যান্ডলুম দিবস”

“One Nation but Countless Threads” – 12th National Handloom Day

নবীনা রায়, রঙ নিউজ

কলকাতা

হ্যান্ডলুম কি?

হ্যান্ডলুম বা তাঁত হলো হাত দিয়ে চালিত একটি বয়ন যন্ত্র, যা বিদ্যুৎ ছাড়াই কাপড় বুনতে ব্যবহৃত হয়। এটি ঐতিহ্যবাহী কারুশিল্প(craftmanship) যা মোটিফ(motifs), নকশা(patterns) ও কৌশলের (techniques)মাধ্যমে আঞ্চলিক পরিচয়কে ফুটিয়ে তোলে।ঐতিহাসিক তাৎপর্য রয়েছে প্রাচীন শিকড় সিন্ধু সভ্যতায় (Indus Valley Civilisation) I ২৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে পাওয়া প্রমাণ দেখায় যে সেই সময় স্পিন্ডল (spindles) এবং সুতি কাপড় (cotton fabrics) ব্যবহার করে বয়ন (weaving) কাজ করা হতো।পরবর্তী সংগম যুগে (Sangam Period) ২০০ খ্রিস্টপূর্বাব্দ – ৩০০ খ্রিস্টাব্দের তামিল সাহিত্যে ভারতের টেক্সটাইল ও বস্ত্র রপ্তানির কথা উল্লেখ আছে।মধ্যযুগীয় ভারতে মুঘল পৃষ্ঠপোষকতায় ভারতীয় মসলিন, জামদানি এবং ব্রোকেড বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিল।ব্রিটিশ আমলে অসঙ্গত ঔপনিবেশিক নীতির কারণে ভারতের সমৃদ্ধশালী হস্তশিল্প বা তাঁত শিল্প নিয়মতান্ত্রিকভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। পুনরায় স্বদেশী আন্দোলন (১৯০৫) ও জাতীয়তাবাদী কর্মসূচির অংশ হিসেবে তাঁত শিল্পের পুনরুজ্জীবন ঘটানো হয়েছিল।

জাতীয় তাঁত দিবস/ National Handloom Day ৭ই আগস্ট প্রথম পালিত হয় ২০১৫ সালে চেন্নাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে I বর্তমানে এটির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় – Ministry of Textiles, Government of India. ভারত সরকার উদ্দেশ্য –

সম্মান জানানো(to honour weavers of India)

“Vocal For local” – স্থানীয় পণ্যের প্রচার উৎসাহিত করা

ভারতের স্বনির্ভর টেক্সটাইল ঐতিহ্য উদযাপন করা (to celebrate self-reliant textile heritage)

ভারতীয় হস্তশিল্প খাতের বর্তমান পরিস্থিতি (Current Status of Indian Handloom Sector)

বিষয় (Factor)

পরিসংখ্যান (বস্ত্র মন্ত্রক এবং NSSO অনুযায়ী)

 

মোট তাঁতি এবং কর্মী

৩৫ লাখ (৩.৫ মিলিয়ন)

 

নারীদের অংশগ্রহণ

৭০%

 

টেক্সটাইল জিডিপিতে অবদান

১৫%

 

হস্তশিল্পে বৈশ্বিক অংশীদারিত্ব

৯৫%

 

নিয়োগের ক্ষেত্রে স্থান

দ্বিতীয় বৃহত্তম নিয়োগকর্তা (কৃষির পরে)

 

রপ্তানিতে অবদান

বার্ষিক $৩৫০-৪০০ মিলিয়ন (প্রায়)

 

ভারত সরকারের উদ্যোগে কয়েকটি প্রধান সরকারি প্রকল্পসমূহ চালু করা হয়েছেI প্রথমত, National Handloom Development Programme (NHDP), এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হলো দক্ষতা উন্নয়ন, বিপণন, অবকাঠামোগত পরিবর্তনI দ্বিতীয়তHandloom Weavers’ Comprehensive Welfare Scheme যা বুনন শিল্পীদের স্বাস্থ্য, জীবন বীমা, পেনশনের মতো সামাজিক দিকগুলির দায়িত্বপ্রাপ্তI তৈরি করা হয়েছে Yarn Supply Scheme ভর্তুকি মূল্যে (subsidized rate) সুতা সরবরাহের জন্যI India Handloom Brand (IHB)উচ্চ মানের তাঁত পণ্যের প্রচারের জন্য কাজ করছেI তাঁতিরা যাতে সরাসরি সুতো কিনতে পারে তার জন্য তৈরি করা হয়েছে e-Dhaga App, সরাসরি বিক্রয়ের জন্য সরকারি ই-মার্কেটপ্লেস GeM portal এবং সর্বোপরি তাঁত শিল্পীদের পরিচয় পত্র প্রদানের জন্য ব্যবস্থা করা হয়েছে Pahchan Card প্রকল্পের I

জিআই ট্যাগযুক্ত বিখ্যাত ভারতীয় হস্তশিল্প শৈলী (Famous Indian Handloom Styles with GI Tags)

রাজ্য/অঞ্চল (State/Region)

বিখ্যাত বুনন শৈলী (Famous Weaves)

 

উত্তর প্রদেশ

বেনারসি ব্রোকেড, চিকনকারি

 

তামিলনাড়ু

কাঞ্জিভরম, সুনগুডি

 

পশ্চিমবঙ্গ

জামদানি, বালুচরি

 

ওড়িশা

সম্বলপুরী, বোমকাই ইকয়াত

 

তেলেঙ্গানা

পোচামপল্লী ইকয়াত

 

রাজস্থান

কোটা ডোরিয়া, বাগরু প্রিন্টস

 

আসাম

মুগা এবং এরি সিল্ক

 

নাগাল্যান্ড / উত্তর-পূর্ব ভারত

উপজাতীয় নাগা বুনন

 

গুজরাট

পাটোলা, মাশরু

 

তাঁত শিল্পের প্রধান গুরুত্বসমূহ (Significance of Handloom) গুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল –

সাংস্কৃতিক পরিচয়: প্রতিটি বুনন বিভিন্ন অঞ্চল, উপজাতি এবং উৎসবের গল্প বহন করে।

টেকসই উন্নয়ন: পরিবেশ-বান্ধব, কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না এবং জলের ব্যবহার কম।

নারীর ক্ষমতায়ন: তাঁত শ্রমিকদের ৭০% নারী।

গ্রামীণ কর্মসংস্থান: ৩,০০০-এর বেশি ক্লাস্টারে জীবিকার উৎস।

স্বনির্ভরতা: ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘ভোকাল ফর লোকাল’-এর প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *