চার রাশির দুর্ভাগ্য কাটবে এই শ্রাবণ মাসেই

চার রাশির দুর্ভাগ্য কাটবে এই শ্রাবণ মাসেই

দীপা দে: রঙ নিউজ

৭আগষ্ট ২০২৬

 

এই শ্রাবণেই দুর্ভাগ্য কাটবে, সাফল্য আসবে, আর্থিক অবস্থার উন্নতি হবে ভগবান শিবের প্রিয় চার রাশির।

শ্রাবণ মাস মানেই ভগবান শিবের মাস। ভগবান শিবের ভক্তগন গোটা মাস জুড়ে বিশেষ করে সোমবার গুলিতে আরাধনা করে ও ভগবান শিবের মাথায় জলাভিষেক করে আশির্বাদ ধন্য হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নিদৃষ্ট এই চারটি রাশির জাতক জাতিকাদের প্রতি বিশেষ ভাবে সন্তুষ্ট থাকেন ভগবান শিব।

জেনে নিন আনমোল সেই রাশি চারটির নাম –

কর্কট রাশির অধিপতি চন্দ্র ও বৃষ রাশি চন্দ্রের সাথে সম্পর্কিত। চন্দ্র ভগবান শিবের শিরে অবস্থান করে। ফলে শ্রাবণ মাস এই দুই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। মকর রাশি ও কুম্ভ রাশির অধিপতি শনি। শাস্ত্রমতে কর্মফল দাতা শনিদেব ভগবান শিবের অত্যন্ত প্রিয়। কারন শিশুকাল থেকেই শনিদেব ভগবান শিবের কঠোর তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন। ভগবান শিব প্রসন্ন হয়ে শনিদেব কে কর্মফল নিয়ন্ত্রণ ও ন্যায়ের সর্বোচ্চ অধিকার ও গুরু পদমর্যাদা প্রদান করেন।

মহাদেবের আশির্বাদ ধন্য কর্কট, বৃষ, মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসে

আর্থিক অবস্থার উন্নতি, কর্ম জীবন ও ব্যবসায় অনুকূল ফল, নতুন কর্মের সুযোগ, পুরনো সমস্যার সমাধান ও সংসারে সুখ শান্তি বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *