*রেলের প্যারামেডিক্যাল পদে বড় নিয়োগ: চাকুরী প্রার্থীদের জন্য দারুন সুখবর*
নবনীতা পাল, রঙ নিউজ
ভারতীয় রেলে ৫৬০টি প্যারামেডিক্যাল পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কম্পিউটার বেসড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হতে চলেছে বিপুল সংখ্যক কর্মী। রেলের প্যারামেডিক্যাল পদে হবে বড় নিয়োগ। যারা রেলে চাকরি করতে চান, তারা এবার পাবেন কাজের সুযোগ। রেলওয়ের অফিশিয়াল ওযেবসাইটের মাধ্যমে অনলাইনে করতে পারবেন আবেদন। জেনে নিন কোন পদে হবে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন।
এবার ভারতীয় রেলে পাবেন কাজের সুযোগ। রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে করতে পারবেন আবেদন। ৫৬০ জন নিয়োগ হবে রেলের প্যারামেডিক্যাল পদে। প্রার্থীরা ১৪ অক্টোবর পর্যন্ত করতে পারবেন আবেদন। আরআরবি প্যারামেডিক্যাল নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রথমে কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে। সিবিটি-তে উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপর মেডিক্যাল পরীক্ষা হবে। এই সকল ধাপ উত্তীর্ণ হলে মিলবে চাকরি।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আরআরবি-র নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ অনুসারে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
৫৬০ জন নিয়োগ হবে রেলের প্যারামেডিক্যাল পদে। রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে করতে পারবেন আবেদন। আবেদনের ক্ষেত্রে আলাদা করে ফি জমা দিতে হবে। অন্যান্য শ্রেণি (ওবিসি), আর্থিক ভাবে দুর্বল শ্রেণিক প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। তেমনই তফসিলি জাতি, তফসিলি উপজারি, প্রাক্তন সেনাকর্মী, বিশেষ ভাবে সক্ষম, মহিলা, তৃতীয় লিঙ্গের প্রার্থী, সংখ্যালঘু এবং আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা করে বরাদ্দ করা হয়েছে।
সব মিলিয়ে ভারতীয় রেলে ৫৬০টি প্যারামেডিক্যাল পদে কর্মী নিয়োগ হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কম্পিউটার বেসড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
