‘১০০% খাঁটি’ দাবিতে ধাক্কা! ডাবরের একাধিক খাদ্যপণ্যের বিক্রি থামাতে FSSAI-এর কড়া নির্দেশ
দেবপ্রিয়া বারিক : রঙ নিউজ: ৪ আগস্ট ২০২৬
দেশের খাদ্যবাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষায় বড় পদক্ষেপ নিল ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক FSSAI। জনপ্রিয় FMCG সংস্থা Dabur India Ltd.-কে ‘100% Pure’, ‘100% Natural’ বা অনুরূপ চূড়ান্ত দাবিযুক্ত একাধিক খাদ্যপণ্যের বিক্রি অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, এই ধরনের দাবি বর্তমান খাদ্যবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সাধারণ ক্রেতাকে বিভ্রান্ত করতে পারে।
নির্দেশের আওতায় রয়েছে Dabur Honey, Dabur Cow Ghee, Dabur Organic Honey, Himalayan Organic Apple Cider Vinegar, Virgin Coconut Oil, Sesame Oil, Coconut Water এবং Coconut Milk-সহ একাধিক খাদ্যপণ্য। সংস্থাকে দ্রুত প্রয়োজনীয় সংশোধন করে নিয়ন্ত্রককে রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ কোনও একটি সংস্থাকে লক্ষ্য করে নয়; বরং খাদ্যপণ্যের বিজ্ঞাপন ও লেবেলে স্বচ্ছতা নিশ্চিত করার বৃহত্তর অভিযানের অংশ। ভবিষ্যতে কোনও সংস্থা প্রমাণ ছাড়া ‘১০০%’ বা ‘সম্পূর্ণ বিশুদ্ধ’ ধরনের দাবি করলে একই ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
ক্রেতাদের জন্য বার্তা: শুধু আকর্ষণীয় বিজ্ঞাপন নয়, পণ্যের লেবেল, উপাদান তালিকা ও সরকারি মানচিহ্ন দেখে সিদ্ধান্ত নিন। সচেতন ভোক্তাই নিরাপদ খাদ্যব্যবস্থার সবচেয়ে বড় শক্তি।
