৩ হাতির মৃতদেহ মিলল ধানখেতে

৩ হাতির মৃতদেহ মিলল ধানখেতে

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

দুটি শাবক সহ একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ মিলল ধানখেতে। রবিবার সকালে তিনটি হাতির মৃতদেহকে ঘিরে চান্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকার পিড়াকাটা রেঞ্জের অন্তর্গত রঞ্জা বিটের হাড়তড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, সকালে চাষের কাজে জমিতে পৌঁছে হাতিগুলির মৃতদেহ চোখে পড়ে স্থানীয়দের। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। খবর পেয়ে উপস্থিত হয় বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ। মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও সূত্রের দাবি, শনিবার রাতে হাতির চিৎকার শোনা গিয়েছে। ধানখেতের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে হাতিগুলির। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খেতের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার বহু জায়গায় ঝুলে থাকায় যে কোনও সময় বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে। হাতিগুলির মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে হাতিগুলির মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে বন দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *