জাতীয় মেলার স্বীকৃতি পেতে চলেছে গঙ্গাসাগর মেলা।
অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ
বহু পরিচিত গঙ্গাসাগর মেলা নতুন সরকারের হাতে ‘জাতীয় মেলার’ স্বীকৃতি পেতে চলেছে!সেই মতো কেন্দ্রকে জোড়া চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।এবং এই আবহে এই মেলা আন্তর্জাতিক মেলায় পরিণত হবে, এই আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘোষণার পর সংশ্লিষ্ট মহলের ধারণা ‘জাতীয় মেলার’তকমা পাওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা।
আরও খবর এবার গঙ্গাসাগর মেলার উৎকর্ষ আরো কয়েকগুণ বাড়তে চলেছে। আর সেই কারণে সেই সব বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যারা সফলভাবে কুম্ভের আয়োজন করেছেন। সূত্রের খবর, মেলা সংক্রান্ত তথ্যপ্রযুক্তি র পুরো বিষয়টি এবার নতুন মোড়কে আনার পরিকল্পনা করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রন থেকে নজরদারি বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারে বদল আনা হবে। আগামী বছর মকর সংক্রান্তিতে অর্ধ কুম্ভ রয়েছে হরিদ্বারে। তা মাথায় রেখেই যাবতীয় আয়োজন করা হবে। সাগরের বিধায়ক সুমন্ত মন্ডলের কথায়,কুম্ভ মেলার সাফল্য পরিক্ষিত। গঙ্গাসাগর মেলার মান বাড়বে এবার। সেই জন্য একটি অভিজ্ঞ এজেন্সির প্রয়োজন। তাই কুম্ভ যারা করেছে তাদের পরামর্শ কাজে লাগিয়ে, গঙ্গাসাগর মেলার আয়োজন করা হবে। ইতিমধ্যে এই ব্যাপারে কথাবার্তা ও হয়েছে। বিগত সরকারের আমলে থেকেই প্রতি বছর এই মেলার পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। তার জন্য নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। ট্র্যাকিং ব্যবস্থা থেকে পুলিশি নজরদারি,হারিয়ে গেলে কিভাবে উদ্ধার করা যাবে–এরকম ব্যবস্থাপনা সহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল। সবটাই ছিল প্রযুক্তি নির্ভর। আগামীতে এর গুণমান আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট আধিকারিকরা বলছেন, এতদিন যে সব প্রযুক্তি নির্ভর কাজ হয়েছে মেলায় তার সঙ্গে কুম্ভের আয়োজনের বিস্তর ফারাক রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের ব্যবহার থেকে জলের নিচে ও আকাশে ড্রোনের ব্যবহার, ভিড় নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি–এ সবই এবার দেখা যেতে পারে গঙ্গাসাগরের মেলায়।
২৬.৯.২৬
