এবার ভারতের উপরাষ্ট্রপতি পদে জগদীব ধনকড়!

Views: 125
0 0

এবার ভারতের উপরাষ্ট্রপতি পদে জগদীব ধনকড়!

রামানন্দ দাস, রঙ নিউজ

 

 

সামনেই দেশের রাষ্ট্রপতি নির্বাচন, বিজেপির সমর্থনে NDA এর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু র নাম আগেই ঘোষণা করেছিল, আর তিনি যে একজন আদিবাসী সম্প্রদায়ের তা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা অনেকেই বাহবা দিয়ে বলছেন বিজেপির এটি একটি নতুন চমক। সাথে সাথে বিরোধীদলের কিছু কিছু সমর্থন রয়েছে তার প্রতি, সম্ভবত দ্রৌপদী মুর্মু ই হবেন আগামীর নির্বাচিত রাষ্ট্রপতি।

সেই চমকে দ্বিতীয়বার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাডডা আজ আরো একটু ঘি দিয়ে ঘোষণা করলো ভারতের NDA উপরাষ্ট্রপতি পদপ্রার্থী তথা বর্তমানে পশ্চিম বঙ্গের রাজ্যপাল জগদীব ধনকড় এর নাম। রাজস্থানের এই কৃষক পুত্র একটা সময় তিনি পেশায় একজন আইনজীবী এবং রাজনীতিবিদ ছিলেন, ওনার বিশেষ দক্ষতার পরিচয় “ইংরেজিতে কথা বলার স্পিচ পাওয়ার” প্রায়সই বাংলার সারা রাজ্যবাসী দেখেছেন। এই নির্বাচন সাধারণত লোকসভা ও রাজ্যসভার সাংসদদের ভোট, কাজেই বিজেপির নির্বাচিত প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনাই প্রবল। এখনি দলীয় সদস্য সংখ্যায় ৬০% পক্ষে এগিয়ে বলা যায়, বাকি শপথ গ্রহণ মাত্র সময়ের অপেক্ষা।

১৯ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের নমিনেশন করার শেষ তারিখ, বিজেপির দলীয় সূত্রে শোনা যাচ্ছে রাজ্যপাল জগদীপ ধনখড় আগামী ১৮ তারিখ ফাইল নমিনেশন করতে দিল্লি যাবেন।

 

 

 

Sub Editor- Ramananda Das

Editor- Dibyendu Das

Editor in chief- Rakesh Sharma

 

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *