‘একুশের মঞ্চ থেকেই ভবিষ্যতের পরিকল্পনা—’ মমতা বন্দ্যোপাধ্যায়।
অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ
কলকাতা
একুশের জনসভা থেকেই আগামী দিনের কর্মসূচী জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।দূর্গা পূজোতে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো এবং সেই জন্যে দূর্গা পূজো নিয়ে অনেক আগে থেকেই যে সেলিব্রেশন হবেই তার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আগামী ৯ই ইগষ্ট বিশ্ব আদিবাসী দিবস ঐ দিন ব্লকে ব্লকে মিছিল।সেই মিছিল দশটি থেকে এগারটার মধ্যে শেষ করতে হবে।সেই দিন ই রয়েছে মহরম।তাই কোন মতেই যাতে সংঘাত না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
এছাড়া১৪ই আগষ্ট স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন এলাকায় দেশাত্মবোধক অনুষ্ঠান করার নির্দেশ।ফ্রিডম আ্যট মিডনাইট,স্বাধীনতা দিবসের দিনে পতাকা উত্তোলন।২২শে আগষ্ট কলকাতা পুলিশের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক হবে আসন্ন দূর্গা পূজো নিয়ে।২৮ শে আগষ্ট তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিভস হলেও সেইদিন রবিবার হ ওয়ায় সেই অনুষ্ঠান হবে পরের দিন ২৯ শে আগষ্ট গান্ধী মূর্তির পাদদেশে।
সবশেষে কলকাতার বর্ণময় মিছিল হতে চলেছে ১ লা সেপ্টেম্বর দূর্গা পূজো ইউনেস্কোর স্বীকৃতি লাভ করায়,এ ব্যপারে ব্লক ভিত্তিক মিছিল করার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।এছাড়া শিক্ষক দিবসের দিন শিক্ষকদের সম্মান জানানোর কথাও বলেন।
২১.০৭.২২
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
