শীতেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
শীতেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন টলিউডের পরিচিত মুখ মিমি চক্রবর্তী। সূত্রের খবর, ডিসেম্বরে পছন্দের জীবনসঙ্গীর সঙ্গে চারহাত এক হয়ে নতুন জীবন শুরু করতে পারেন মিমি। সূত্র মারফত আরও জানা গিয়েছে, মিমির হবু পাত্রের নাম সিদ্ধার্থ। তবে তিনি গ্ল্যামার ওয়ার্ল্ডের কেউ নন। ভারতীয় নৌসেনায় কর্মরত সিদ্ধার্থের সঙ্গে মিমির বিবাহের অনুষ্ঠান হতে পারে উত্তরবঙ্গের শৈল শহর কালিম্পংয়ে। অভিনয়ের পাশাপাশি রাজনীতির আঙিনাতে পা রেখে ২০১৯ সালে যাদবপুর লোকসভা থেকে নির্বাচিত হন মিমি। বস্তুত জলপাইগুড়ির মেয়ে হওয়ায় বিবাহ আসর হিসাবে তিনি উত্তরবঙ্গকেই বেছে নিয়েছেন বলে জল্পনা। মিমির আপ্তসহায়ক এই বিবাহের কথা সরাসরি স্বীকার না করলেও সমাজ মাধ্যমে অনুরাগী ভক্তদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আকারে ইঙ্গিতে ডিসেম্বর মাসে তাঁর বিবাহের কথা উসকে দিয়েছেন অভিনেত্রী।
