দুর্গাপুজোর আগেই মহার্ঘ হচ্ছে মদ

দুর্গাপুজোর আগেই মহার্ঘ হচ্ছে মদ

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ। দুর্গাপুজোর আগেই মহার্ঘ হচ্ছে মদ। ভারতে প্রস্তুত বিভিন্ন বিদেশি মদের পাশাপাশি দেশি মদের দাম বাড়ানোর পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য পানীয় নিগম সূত্রে জানা গিয়েছে, ১লা অক্টোবর থেকে হুইস্কি, রাম, ভদকা, স্কচ, শ্যাম্পেন, শেরি, জিন, বিয়ার সহ সমস্ত ধরনের মদের দাম বাড়ছে। দাম বাড়ানোর হাত থেকে ছাড় পাচ্ছে না দেশি মদও। সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত বল রাজ্য পানীয় নিগম সূত্রে জানা গিয়েছে।

 

ক্ষমতায় আসার পরপরই রাজ্যের ঘাড়ে চেপে বসা বিপুল দেনা মেটাতে রাজস্ব বৃদ্ধির দিকে নজর দিয়েছে রাজ্যের নব নির্বাচিত সরকার। সেই পদক্ষেপ হিসাবে মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সম্প্রতি মদ প্রস্তুতকারী ও মদ সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসে রাজ্য পানীয় নিগম। সেখানে আবগারি বিধি মোতাবেক সংস্থাগুলিকে ৩০শে জুন পর্যন্ত সর্বভারতীয় ক্ষেত্রে নির্ধারিত সর্বনিম্ন মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নয়া দাম ঘোষণা করতে হবে নির্দেশ দিয়েছে রাজ্য পানীয় নিগম। ১লা অক্টোবর থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে। উৎসবের মরসুমে সুরাপ্রেমীদের বোতল পিছু বাড়তি কত টাকা গুনতে হয় সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *