ঝুলন্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য হাওড়ার ঘুসুড়িতে

Views: 100
1 0

ঝুলন্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য হাওড়ার ঘুসুড়িতে

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

বন্ধ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাওড়ার ঘুসুড়িতে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে হাওড়া সিটি পুলিশের অন্তর্গত মালিপাঁচঘড়া থানার ঘুসুড়ি এলাকার মাধববাবু লেনে। মৃত যুবকের নাম অভিষেক যাদব (২০)। বুধবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার মাধববাবু লেনের একটি ঘরে থাকত অভিষেক। অন্যান্য দিনের মতোই সোমবার রাতে খাওয়াদাওয়ার পর দরজা বন্ধ করে দেয় সে। মঙ্গলবার দিনভর দরজা না খোলায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তারাই খবর দেন স্থানীয় মালিপাঁচঘড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় অভিষেককে উদ্ধার করে। পুলিশি তৎপরতায় অভিষেককে জয়সওয়াল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত্যুর কারণ আত্মহত্যা না খুন সে সম্পর্কে ধোঁয়াশায় পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে মৃত্যুর কারণ খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ।

 

 

Sub Editor- Ramananda Das

Editor- Dibyendu Das

Editor in chief- Rakesh Sharma

Happy
Happy
0
Sad
Sad
3
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *