বাইকের ধাক্কায় পথচারী মহিলা হাসপাতালে
সোমনাথ মুখোপাধ্যায়: Rong News
বাড়ি থেকে বেরিয়ে কাজে যাওয়ার সময় রাস্তায় মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক মহিলা। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে হাওড়া ময়দান চত্বরে। আহত মহিলার নাম পুস্পা সাউ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়দান এলাকায় রাস্তার একধার দিয়েই যাচ্ছিলেন পুস্পা। আচমকাই একটি মোটরবাইক হুড়মুড় করে এসে তাকে ধাক্কা মারে। ধাক্কা মেরে বাইকটি পালিয়ে যায়। বাইকের ধাক্কায় রাস্তার ওপরে ছিটকে পড়ে যান পুস্পা। চোখের সামনে দুর্ঘটনা ঘটতে দেখে ছুটে আসেন স্থানীয়রা। তারাই খবর দেন পুস্পার বাড়িতে। পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় আহতকে উদ্ধার করে দ্রুত নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতের মাথা সহ শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লেগেছে। বাইকটির খোঁজ করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
